‘এত বড় একজন গায়কের ছেলে হয়েও বাবার থেকে কোনও সাহায্য পাইনি’, ক্ষোভপ্রকাশ কুমার শানু পুত্রর

বেড়ে উঠার সময় আমার বাবার কোন স্মৃতি নেই। কিন্তু আমি আসলেই জানতাম না তিনি কে এবং তিনি কী করেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের অন্যতম প্লেব্যাক সিঙ্গার কুমার শানু। যার ভক্তসংখ্যা শুধু দেশেই নয়, বিদেশেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাঁর কন্ঠের একাধিক আইকন গান আজও মানুষ মৃদুস্বরে গেয়ে ওঠে। ‘এক লড়কি কো দেখা তো এইসা লাগা’, ‘টিপ টিপ বরষা পানি’, ‘লড়কি আখ মারে’-সহ একাধিক হিন্দি আইকনিক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এমনটাও শোনা যায় যে, কুমার শানু একবার নাকি ২৮ টি গান একদিনে রেকর্ড করেন। কারণ তাঁর বিদেশে যাওয়ার পরিকল্পনা ছিল সেই সময়। যদিও এখনকার দিনে নতুন নতুন গায়কদের ভিড়ে হারিয়ে গিয়েছেন ৯০ দশকের সংগীত শিল্পীরা। তবে ভক্তদের মনে আজও তাঁদের কন্ঠ দাপটের সঙ্গে খেলা করে। তবে এবার কুমার শানুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন  তাঁর ছেলে জান কুমার শানু। বাবা এত বড় মাপের গায়ক হয়েও জান কেরিয়ারে তেমন সফল নয়।

সালমান খানের রিয়ালিটি শো বিগবসের ১৪ তম সিজনে হাজির হওয়ার পর তিনি জাতীয় খ্যাতি অর্জন করেন। কুমার শানু ও রীতা ভট্টাচার্যের ছেলে জান। তাঁর যখন ছয় মাস বয়স, তখনই কুমার শানুর সঙ্গে রীতার বিচ্ছেদ ঘটে যায়। একবার বাবার প্রতি অভিমান থেকে জান কুমার জানিয়েছিলেন, তাঁর বাবা কেরিয়ারে কখনোই তাঁকে সাহায্য করেনি। কুমার শানু কখনই তাঁকে কাজ খুঁজে পেতে সাহায্য করেননি।

কুমার শানু বলেন, “যদি আমার বাবা আমাকে সাহায্য করত তাহলে আমি এখন পর্যন্ত শিল্পের সবচেয়ে বড় নামগুলির মধ্যে একটি হতাম। কিন্তু আমার পক্ষে কোন দাবি নেই। ঈশ্বরের উপর আমার বিশ্বাস আছে এবং আমার জন্য তিনি কোনও পরিকল্পনা করে রেখেছেন হয়তো। মূলত, আমি কখনোই বাবা সম্পর্কে জানতাম না” জান বলেন যে, তাঁর মা তাঁর জন্য বাবা এবং মা উভয় ছিলেন।

তিনি আরও বলেন, “বেড়ে উঠার সময় আমার বাবার কোন স্মৃতি নেই। কিন্তু আমি আসলেই জানতাম না তিনি কে এবং তিনি কী করেন? সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যবশত, আমি একই কাজটি পছন্দ করেছি।” ২০২১ সালের একটি সাক্ষাত্কারে, জান কুমার বলেছিলেন যে, তাঁর বাবা কখনো তাঁর জীবনের অংশ ছিল না, “আমার কোন ধারণা নেই কেন তিনি আমাকে একজন গায়ক হিসেবে সমর্থন করেননি বা প্রচার করেননি ।”

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট