কয়েক বছর পিছিয়ে গেল ‘ব্রহ্মাস্ত্র ২ আর ৩’ মুক্তির দিনক্ষণ, অয়নের ফোকাসে এখন হৃতিকের ‘ওয়ার ২’

২০২৬ সালের মুক্তি পাবে ব্রহ্মাস্ত্র পার্ট টু এবং ২০২৭ সালের মুক্তি পাবে ব্রহ্মাস্ত্র পার্ট থ্রি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সাল পর্যন্ত পিছিয়ে গেল অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র ২ এবং ৩’। আজ সকাল সকালই বড় আপডেট দিলেন ‘ব্রহ্মাস্ত্র’ সিরিজের নায়িকা আলিয়া ভাট। সবকিছু ঠিক থাকলে আগামী বছরেই মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু আপাতত ৩ বছর পিছিয়ে গেল এই ছবি মুক্তির তারিখ। ২০২২ সালে যে কটি ছবি বলিউডকে সফলতার মুখ দেখিয়েছে তার মধ্যে অন্যতম ব্রহ্মাস্ত্র। ছবিতে প্রথমবার আলিয়া এবং রণবীর কাপুর একসঙ্গে জুটি বেঁধেছেন। ফিল্মটির ভিএফএক্স দারুণ প্রশংসা পেয়েছিল।

তবে ব্রহ্মাস্ত্র-এর পরবর্তী সংস্করণ গুলি পেছনোর কারণ ছবির স্ক্রিপ্টের আরও উন্নতির প্রয়োজন। তাই এখন হৃতিক রোশনের ‘ওয়ার ২’-এর পরিচালনা করতে প্রস্তুত অয়ন মুখোপাধ্যায়। যদিও এই বিষয়ে অয়ন মুখ খোলেন নি। কিন্তু ভ্যারাইটি জানিয়েছে যে, অয়ন ‘ওয়ার 2’ -এর নেতৃত্বে থাকবেন। হৃতিক রোশন অভিনীত যশরাজ স্পাই ইউনিভার্সের পরবর্তী পুনরাবৃত্তি পরিচালনা করবেন। পরিচালক পোস্টে লিখেছেন, “আমার কাছে আরও একটি খবর শেয়ার করার আছে। দ্য ইউনিভার্স আমাকে একটি খুব বিশেষ সুযোগ দিয়েছে। সম্প্রতি একটি বিশেষ মুভিতে পা রাখার পরিকল্পনা চলছে!”

‘ওয়ার 2’-এর মাধ্যমে কীভাবে একটি মহাকাব্যিক অ্যাকশন দর্শন তৈরি করা যায় সে বিষয়ে অয়ন মুখার্জি ইতিমধ্যেই অনন্য পদক্ষেপ নিয়েছেন। অন্যদিকে, আজ সকালেই একটি ইনস্টাগ্রামের নোটের মাধ্যমে আলিয়া লিখেছেন, “সময় এসেছে – ব্রহ্মাস্ত্র ট্রিলজি, অ্যাস্ট্রাভার্স এবং আমার জীবনের কিছু আপডেটের জন্য! প্রথম অংশে সমস্ত ভালবাসা এবং প্রতিক্রিয়া পাওয়ার পরে, আমরা ব্রহ্মাস্ত্র পার্ট টু এবং পার্ট থ্রির জন্য দৃষ্টিভঙ্গি তৈরি করার দিকে মনোনিবেশ দিয়েছি। আমি জানি, এটি প্রথম অংশের চেয়েও বড় এবং আরও উচ্চাকাঙ্ক্ষী হবে! আমি শিখেছি যে ব্রহ্মাস্ত্র টু এবং থ্রির স্ক্রিপ্টটি নিখুঁত করতে আমাদের আরও কিছুটা সময় দরকার! আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দুটি ছবি তৈরি করতে যাচ্ছি… একসঙ্গে!”  ২০২৬ সালের মুক্তি পাবে ব্রহ্মাস্ত্র পার্ট টু এবং ২০২৭ সালের মুক্তি পাবে ব্রহ্মাস্ত্র পার্ট থ্রি। 

 

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট