Loading live market data...
Loading active stocks...
Connecting...

IPL-2023-পৃথ্বিশ-এর সমালোচনায় সেহওয়াগ

Share:

নিজস্ব সংবাদদাতা :  আইপিএল ২০২৩-এ পর পর দুটি ম্যাচেই হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। প্রথম ম্যাচে কেএল রাহুলের লখনৌ এবং দ্বিতীয় ম্যাচে হার্দিক পাণ্ডিয়ার গুজরাট টাইটান্সের কাছে পরাজয়। তারপরই দিল্লির সমালোচনায় মুখর হয়েছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ। শুধু দল নিয়েই নয়, বীরু সমালোচনা করেছেন পৃথ্বিশ-কে নিয়েও।

বীরু দিল্লি দল নিয়ে নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন, এই মুহূর্তে এখনই দিল্লি দলের দুটি জায়গায় অবশ্যই উন্নতি করতে হবে। তা না হলে কিন্তু দিল্লিকে নিয়ে আশা না করাই ভালো। প্রথম দিক হল টপ অর্ডার ব্যাটারদের রান করতে হবে। ভারতীয় দলের ব্যাটার পৃথ্বিশ শ-র পারফরম্যান্স যে তাঁকে যথেষ্ট হতাশ করেছে তাও স্পষ্ট করে দেন বীরেন্দ্র সেহওয়াগ। তিনি বলেন পৃ্থ্বিশ-এর এই পারফরম্যান্সের পরও তাঁকে কেন খেলানো হচ্চে আমি জানি না। ও এই দলে একেবারেই মাননসই নয়।

আরও জানতে পড়ুন: জুভেন্টাসের বিরুদ্ধে লাল কার্ড লুকাকু সহ দুইজনেরhttps://www.live.eimuhurte.com/sports/copa-italia-cup-red-card-3/

সংবাদিকদের বীরু উদাহরণস্বরূপ বলেন যে, চলতি আইপিএল-এ শুভমন গিল কি দারুণ ছন্দে আছে। এবং শুভমন যেভাবে দিনের পর দিন নিজেকে উন্নতি করেছে, অথচ পৃথ্বিশ একটা জায়গায় এসে আটেক গিয়েছে। এঁরা দুজনেরই উত্থান হয়েছিল ২০১৮-র অনুধর্ব-১৯ বিশ্বকাপ থেকে। তারপর পৃথ্বিশ জাতীয় দলের জার্সি গায়ে তিন ফর্ম্যাটে খেলার অভিজ্ঞতাও অর্জন করেছিল। কিন্তু আজ শুভমন কোথায় আর পৃথ্বিশ কোথায়।

সেহওয়াগ আরও বলেন, শুভমন ওই বিশ্বকাপ খেলার পর থেকেই নিজেকে উন্নতি করে ধীরে ধীরে জাতীয় দলের হয়ে টেস্ট, একদিনের ম্যাচেও ভালো পারফরম্যান্স করেছে। আর পৃথ্বিশ নিজেকে আইপিএল-এর মঞ্চেই সীমাবদ্ধ রাখার ফলেই তাঁর এই পরিণতি।

এছাড়া প্রাক্তন এই ক্রিকেটার ভূয়সী প্রশংসা করেন ঋতুরাজ গায়কোড়ার ও সাই সুধাশরন-এরও। বীরু বলেন, ওঁরা দারুণ ছন্দে রয়েছে তার প্রমাণ এই দুই ক্রিকেটার দিয়ে দিয়েছে। আমি আশা করব ঋতুরাজ, শুভমন ও সুধাশরনকে দেখে পৃথ্বিশের উচিত নিজেকে উন্নতির চেষ্টা করা।

  

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত