HERO IPL-2023-ডুপ্লেসিদের বিপক্ষে ভালো লড়াই-এর আশ্বাস চন্দ্রকান্তের

Share:

নিজস্ব সংবাদদাতা:  আগামী বৃহস্পতিবার ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে চলতি আইপিএল-এর প্রথম ম্যাচ। যেখানে কলকাতা নাইট রাইডার্স লড়াই করবে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। এই ম্যাচের ২৪ ঘণ্টা আগে সাংবাদিক সম্মলনে উপস্থিত কলকাতা নাইট রাইডার্স দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত।

সেই সাংবাদিক সম্মলনে নাইট কোচ বলেন আমার দল এই মুহূর্তে ছন্দে আছে। আমরা প্রথম ম্যাচে সেইভাবে খেলতে পারিনি। তবে যত সময় গড়িয়েছে আমার দলের খেলোয়াড়রা চেষ্টা করেছিল। কিন্ত বৃষ্টি না এলে কি ম্যাচের ফল কি হতো কে বলতে পারে?

আরও জানতে পড়ুন:  ধোনি-ঝুলনদের সঙ্গে এমসিসি-র নতুন সদস্য হলেন মুর্তাজা

শ্রেয়স আইয়ার-এর পরিবর্তে বুধবারই নাইট ম্যানেজম্যান্ট ঘোষণা করেছেন নতুন খেলোয়াড় হিসেবে তাঁরা দলে নিচ্ছেন জেসন রয়কে। এই প্রসঙ্গে কেকেআর কোচ বলেন, জেসন একজন অভিজ্ঞ খেলোয়াড়। আশাকরি ও খুব শীঘ্রই দলের সঙ্গে মানিয়ে নিতে পারবে। কেননা এই মুহূর্তে একজন অভিজ্ঞ খেলোয়াড়ই আমার টিমে দরকার ছিল। যাঁকে দিয়ে আমি শ্রেয়স ও শাকিবের অভাব কিছুটা হলেও ঢাকতে পারব। তাই জেসনকে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিরাট কোহলিদের বিরুদ্ধে ম্যাচে তিনি দলে যে খুব একটা পরিবর্তন করবেন না তার ইঙ্গিতও চন্দ্রকান্ত পণ্ডিত দিয়ে রাখলেন বুধবারের সাংবাদিক সম্মলনে। সুতরাং কোনও অঘটন না ঘটলে প্রথম ম্যাচের দলই যে অপরিবর্তিত থাকছে নাইটদের ক্ষেত্রে।

প্রতিপক্ষ দল সম্বন্ধে বলতে গিয়ে কেকেআর কোচ বলেন যে দলে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসির মতো ক্রিকেটার রয়েছেন সুতরাং তাঁদের নিয়ে তো ভাবতেই হবে। তবে কাউকে আলাদা গুরুত্ব দেওয়ার থেকে আমার মনে হয় গোটা বেঙ্গালুরু টিমটাকে নিয়েই চিন্তাভাবনা করা উচিত। সবশেষে কেকেআর কোচের সাফ কথা আমরা বৃহস্পতিবার ম্যাচে ভালো পারফর্ম করার লক্ষ্য নিয়েই মাঠে নামব।  

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি