তাহসানের পর লাখ টাকার পোড়া কাপড় কিনলেন বুবলী ও মিম, ক্ষতিপূরণে এগিয়ে এলেন অভিনেত্রীরা

চিত্রনায়িকা মিম আগুনে ঝলসে যাওয়া জামা কিনে নিয়েছে ১০০ কাপড়ের দামে। জামাটি স্পর্শ করে চেক লিখে হস্তান্তর করেন বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীদের কাছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলছে রমজান মাস। আগামী ২১ এপ্রিল মুসলিম ধর্মের চিরাচরিত ফেস্টিভ্যালে পবিত্র ঈদ। ইতিমধ্যেই ঈদের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে গোটা বিশ্বজুড়ে। ঈদের ঠিক কয়েকদিন আগেই বাংলাদেশে ঘটে গেল বড়সড় বিপর্যয়। গত মঙ্গলবার ভোরবেলায় ভয়ানক অগ্নিকাণ্ডে পুড়ে ছাঁই হয়ে গেল বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং নামকরা বঙ্গবাজার। ধ্বংস হয়ে গিয়েছে শয়ে শয়ে দোকানপাঠ, ক্ষতি হয়ে গিয়েছে কোটি কোটি টাকা। বাংলাদেশের এহেন বিশাল ক্ষয়ক্ষতিতে চিন্তায় পড়ে দিয়েছেন রাজনীতি থেকে বিনোদন। প্রচুর মানুষ পরিবার হারিয়েছে, কাজ হারিয়েছে। লোকসান হয়ে গিয়েছে কোটি কোটি টাকার জিনিসপত্র।

চারিদিকে কান্নায় ভেঙে পড়েছেন ব্যবসায়ীরা। বহুদিনের পুরোনো এই বাজার। যেখানে ব্যবসা করে পেট চালাতেন লক্ষ লক্ষ মানুষ। মঙ্গলবার প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর ওই আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার আগেই আগুনে সবকিছু হারিয়ে নিঃস্ব হন কয়েক হাজার ব্যবসায়ী। দেশের মানুষের এহেন বিপর্যয়ে আর চুপ থাকতে পারলেন না বাংলাদেশের তারকারা। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যে লাখ লাখ টাকা দিয়ে পোড়া জিনিসপত্রই কিনতে শুরু করেছেন সেলিব্রিটিরা। বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতায় প্রথমে এগিয়ে এলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। লাখ টাকার ছেঁড়া লুঙ্গি কিনে উপকার করলেন ব্যবসায়ীদের। অন্যদিকে আজ চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও শবনম বুবলী বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া কাপড় কিনে সহযোগিতা করলেন। যদিও তাঁরা স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দের ব্যতিক্রমী উদ্যোগের সঙ্গে যুক্ত আছেন অনেকদিন ধরেই।

তাঁদের কাছ থেকেই পুড়ে যাওয়া কাপড় কিনলেন অভিনেত্রীরা। গতকাল বুবলী তাঁর ফেসবুক পেজে লিখেছেন, বঙ্গবাজারের পুড়ে যাওয়া কিছু কাপড় আজ কিনে নিলাম বিদ্যানন্দের কাছ থেকে। যে টাকা পৌঁছে দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। সবাইকে অনুরোধ করা হচ্ছে কিছু পুড়ে যাওয়া কাপড় কিনে হলেও ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে। এদিকে মিম বিদ্যানন্দ সংগঠনের কাছ থেকে ১০০ কাপড়ের দামে একটি জামা কিনেছেন। একুশে পদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠনটি তাঁদের ফেসবুক পেজে লিখেছে, চিত্রনায়িকা মিম আগুনে ঝলসে যাওয়া জামা কিনে নিয়েছে ১০০ কাপড়ের দামে। জামাটি স্পর্শ করে চেক লিখে হস্তান্তর করেন বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীদের কাছে। 

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট