বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেনে আবশ্যিক রাজ্যপালের অনুমোদন

এমনই নির্দেশিকা বিশ্ববিদ্যালয়গুলিতে পাঠানো হয়েছে রাজভবনের তরফে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিশ্ববিদ‌্যালয়গুলির (Universities) আর্থিক লেনদেনে এবার সরাসরি নজর রাখবে রাজভবন (Raj Bhavan)। বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেনে অনুমোদন লাগবে রাজ্যপালের (Governor)। এমনই নির্দেশিকা বিশ্ববিদ্যালয়গুলিতে পাঠানো হয়েছে রাজভবনের তরফে।

বৃহস্পতিবার রাজভবনের তরফে একটি নির্দেশিকা রাজ্যের বিশ্ববিদ‌্যালয়গুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে উপাচার্যরা প্রয়োজনে সরাসরি আচার্যের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। প্রসঙ্গত নিয়ম অনুযায়ী রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য রাজ্যপাল। কিন্তু রাজ্যের সাংবিধানিক প্রধানের এই নির্দেশিকা ঘিরে শুরু হয়েছে চর্চা। কারণ এই সিদ্ধান্ত বেনজির বলে মনে করছে শিক্ষমহল। শুধু তাই নয়, নির্দেশিকায় আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের প্রতি সপ্তাহের শেষে ই-মেল মারফত রাজ্যপালের কাছে রিপোর্ট পেশ করতে হবে। আচার্যকে জানাতে হবে, গোটা সপ্তাহে কী কাজ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে।

এই বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘রাজ্যপাল বিশ্ববিদ্যালয়গুলির ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন, এটা ভাল। তিনি কিছুটা নিয়ন্ত্রণ করতে চাইছেন, সেটাও ভাল। কিন্তু মনে রাখতে হবে, রাজ্যপাল কোনও নির্বাচিত জনপ্রতিনিধি নন। রাজ্যে একটা নির্বাচিত সরকার আছে। সেই সরকারের উচ্চশিক্ষা দফতর রয়েছে। সেটা যেন রাজ্যপাল ভুলে না যান। আমাদের দেখতে হবে, রাজ্যপালের উৎসাহে যেন নির্বাচিত সরকারের ক্ষমতা খর্ব না হয়।’

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা