পথ দুর্ঘটনার কবলে নওশাদ সিদ্দিকি

দুর্ঘটনার জেরে বিধায়কের গাড়ি’র সামনের দিক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পথ দুর্ঘটনার কবলে পড়লেন বিধায়ক (MLA) নওশাদ সিদ্দিকি। সোমবার সকালে হাওড়ার সাঁতরাগাছির কাছে গড়পায় এই দুর্ঘটনাটি ঘটে। ব্যাপক ক্ষতি হয়েছে আইএসএফ নেতার গাড়ির। এই ঘটনার জেরে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দুর্ঘটনার জেরে বিধায়কের গাড়ি’র সামনের দিক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্রের খবর, বিধায়ক এবং গাড়ির চালক সুরক্ষিত আছেন। জানা যাচ্ছে, এদিন বাড়ি থেকে বিধানসভার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বিধায়ক। কোনা এক্সপ্রেস দিয়ে যাওয়ার সময় (পঞ্চবটী এলাকা)  ভাঙড়ের বিধায়কের গাড়ির সামনে কোনও সিগন্যাল ছাড়াই হঠাৎ করে খাবার সরবরাহকারী একটি গাড়ি এসে দাঁড়িয়ে যায়।

স্থানীয় সূত্রে খবর, এরপরেই ওই গাড়িতে ধাক্কা মারে বিধায়কের গাড়ি। প্রশ্ন তোলা হচ্ছে, কেন অন্য গাড়িটি সামনে এসে হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছিল? আরও জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে সাতরাগাছি সংলগ্ন হাইওয়ে জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে খবর, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। দেখা হচ্ছে, সত্যিই দুর্ঘটনা না কি এর পেছনে অন্য কোনও চক্রান্ত আছে। 

ভারী বৃষ্টির মধ্যে রাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল মালদহ-মুর্শিদাবাদ, মাত্রা ছিল ৩.৭

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

জানুন Jio-র বিশেষ রিচার্জ প্ল্যান, শেষ হবে না ডেটা ও কলিং সুবিধা

৩,০০০ টাকা সস্তায় মিলছে Realme P4s 5G! জেনে নিন দাম ও ফিচার

সুস্থ হার্টের সহজ দাওয়াই! প্রতিদিনের ডায়েটে রাখুন এই ৮ ফল

শরীর থেকে ঝরবে খারাপ কোলেস্টেরল! রোজ পাতে এই সবজি রাখলেই মিলবে হৃদ্‌স্বাস্থ্যের সুরক্ষা

সূর্যের রাশি পরিবর্তনে ঘুরে যাবে ৫ রাশির জাতকদের ভাগ্যের চাকা

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে