অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে সাময়িক স্বস্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার মস্কোতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই রাজধানী কিয়েভ-সহ ইউক্রেনে রুশ হামলা তিন দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (৫ সেপ্টেম্বর) রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ খবর জানিয়েছেন। উল্লেখ্য, এর আগেই রাশিয়াকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি। যদিও ওই প্রস্তাবে সাড়া দেননি রুশ প্রেসিডেন্ট। তবে এদিন পুতিনের তিন দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণাকে ইতিবাচক হিসেবেই দেখছেন কূটনীতিবিদরা।

রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে বিশেষ উদ্যোগী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের জামাতা জ্যারেড কুশনার ও ঘনিষ্ঠ স্টিভ উইটকফকে বিশেষ দূত হিসেবে মস্কো ও কিয়েভে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। রুশ-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির পথ খুঁজতে শনিবারই মস্কোতে পৌঁছেছেন উইটকফ ও কুশনার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন দুজন। মস্কো সফর শেষে উড়ে যাবেন ইউক্রেনে। সেখানে প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁদের। এদিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানিয়েছেন, ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ মধ্যরাত থেকে তিন দিনের জন্য কিয়েভে হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন।’

গতকাল শুক্রবারই (৪ সেপ্টেম্বর) রাশিয়াকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি। সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে তিনি বলেছিলেন, ‘আমাদের পক্ষ থেকে কোনও রাশিয়ার ভূখণ্ডে বিমান হামলা চালানো হবে না। তবে রাশিয়াকেও এর প্রতিদান হিসেবে আলোচনা চলাকালীন এবং মার্কিন প্রতিনিধিদের সফর-সংশ্লিষ্ট লজিস্টিক বা ব্যবস্থাপনাগত বিষয়গুলো সমাধানের জন্য প্রয়োজনীয় সময়জুড়ে বিমান হামলা থেকে বিরত থাকতে হবে।’ গত কয়েকদিন ধরেই হামলা জোরদার করেছে রাশিয়া ও ইউক্রেন। শুক্রবারই একটি রুশ ড্রোন ইউক্রেনের নিরাপত্তা পরিষেবার সদর দফতরে আঘাত হানে।

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

যোগাসনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের পথে পাড়ি মা ও ছেলের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি

চন্দননগর থেকে কামারহাটি! খাদ্য সুরক্ষা অভিযানে প্রকাশ্যে একের পর এক অনিয়মের ছবি