বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো রাজ্যজুড়ে চলছে বিশেষ ‘খাদ্য সুরক্ষা সপ্তাহ’ (১ থেকে ৭ সেপ্টেম্বর)। তারই অংশ হিসেবে নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে রেস্তরাঁ ও খাদ্য প্রস্তুতকারী দোকানগুলিতে নজরদারি জোরদার করেছে জেলা খাদ্য সুরক্ষা দফতর। সেই ধারাবাহিকতায় নবদ্বীপ ব্লকের বিভিন্ন বিরিয়ানি ও মিষ্টির দোকান, রেস্তরাঁ ও একটি টমেটো সস প্রস্তুতকারী সংস্থায় সাঁড়াশি অভিযান চালাল খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের একটি বিশেষ দল।

অভিযান চলাকালীন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জেলার খাদ্য সুরক্ষা আধিকারিক শচীন সুরওয়ারে (Sachin Surwade) জানান, আজ, শনিবার নবদ্বীপ বাজার ও সংলগ্ন এলাকার মোট ১২টি দোকানে সারপ্রাইজ ভিজিট করা হয়। এই যৌথ অভিযানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নবদ্বীপ ব্লকের খাদ্য সুরক্ষা আধিকারিক তৃষা হাজরা-সহ দফতরের অন্য আধিকারিক ও পুলিশকর্মীরা।

ওই আধিকারিক জানিয়েছন, পরিদর্শনে গিয়ে দেখি অধিকাংশ দোকানেই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ। মিষ্টির দোকানগুলিতে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছাড়াই মাছি ও পোকামাকড়ের উপদ্রব দেখা যাচ্ছে। এছাড়া খাবার তৈরির স্থানের পাশে অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করে গিয়েছে। ব্যবসায়ীদের দ্রুত চারপাশ পরিষ্কার করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পডুন: বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

এদিনের অভিযানে সবচেয়ে আশঙ্কাজনক তথ্য উঠে এসেছে বিরিয়ানির দোকান ও টমেটো সসের কারখানা থেকে। বেশ কিছু বিরিয়ানির দোকানে রান্নায় নিষিদ্ধ ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল ‘কামধেনু’ রঙের ব্যবহার হচ্ছিল। যা মানবদেহের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এই সমস্ত ভেজাল মিশ্রিত খাবার অবিলম্বে ঘটনাস্থলেই নষ্ট করে ফেলা হয়। এছাড়া রান্নার তেলে বিষাক্ত পোলার কম্পাউন্ডের (TPC) মাত্রা ৩০ শতাংশের বেশি মেলায় সেই ব্যবহৃত তেলও বাতিল করা হয়েছে।

একই সঙ্গে একটি টমেটো সস তৈরির কারখানায় ব্যাপক ভেজাল ও অনিয়ম ধরা পড়ায় কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। খাদ্য সুরক্ষা দফতরের তরফে ওই সংস্থাকে কারণ দর্শানোর নোটিস পাঠানোর পাশাপাশি তাদের লাইসেন্স সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। তাদের ত্রুটি সংশোধনের জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক শচীন সুরওয়ারে স্পষ্ট জানান, আগামী সাত দিনের মধ্যে সরকারি নির্দেশিকা মেনে স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে না আনলে বা প্রয়োজনীয় ব্যবস্থা নি নিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স পুরোপুরি বাতিল করে দেওয়া হবে। তিনি আরও জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত নদিয়া জেলার প্রতিটি ব্লকে এই ধরনের ধারাবাহিক অভিযান ও নজরদারি চলবে।

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

যোগাসনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের পথে পাড়ি মা ও ছেলের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি