অমৃতপালের সহযোগী পপ্পালপ্রীত সিংকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ

সোমবার পঞ্জাবের হোশিয়ারপুর থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: ফের বড়সড় সাফল্য পেল পঞ্জাব পুলিশ। হোশিয়ারপুরের এক গোপনডেরা থেকে গ্রেফতার করা হয়েছে খলিস্তানপন্থী ধর্মগুরু তথা ‘ওয়ারিশ পঞ্জাব দে’ প্রধান অমৃতপাল সিংয়ের বিশ্বস্ত সহচর পাপ্পলপ্রীত সিংকে। সিসিটিভি ফুটেজ দেখেই অমৃতপালের ডান হাতের অবস্থান জানতে পেরেছিল পুলিশ। যদিও এখনও অধরা ‘ওয়ারিশ পঞ্জাব দে’ প্রধান।

গত ১৮ মার্চ থেকে অমৃতপালের সন্ধানে হন্য হয়ে তল্লাশি চালাচ্ছে পঞ্জাব পুলিশ। কিন্তু প্রায় এক মাস হতে চললেও খলিস্তানপন্থী ধর্মগুরুর টিঁকিও ছুঁতে পারেনি কয়েক হাজার পুলিশ। ছদ্মবেশ পাল্টে পুলিশের চোখে লাগাতার ধূলো দিয়ে চলছে ওয়ারিশ পঞ্জাব দে’র প্রধান। অখাল তখতের জাঠেদার সহ শিখদের শীর্ষ সংগঠনের পক্ষ থেকে একাধিকবার আত্মসমর্পণ করার জন্য অমৃতপালকে অনুরোধ জানানো হয়েছে। মাঝে শোনাও গিয়েছিল, অমৃতসর স্বর্ণমন্দিরে আত্মসমর্পণ করতে পারেন দ্বিতীয় ভিন্দ্রানেওয়ালে।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, হোশিয়ারপুর থেকে ধৃত পাপ্পলপ্রীত সিং খলিস্তানপন্থী ধর্মগুরু অমৃতপাল সিংয়ের অন্যতম পরামর্শদাতা। ২০১৭ সালে সিমরানজি‍ৎ সিং মানের দলে যোগ দিয়েছিলেন। তবে নয় মাস বাদে দল ছেড়ে দেন।

ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় হানা দিয়ে ওয়ারিশ পঞ্জাব দে প্রধানের বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জেরা করে অমৃতপালের অবস্থান জানার চেষ্টা চালালেও সফল হয়নি। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পুলিশ কর্মীদের যাবতীয় ছুটি বাতিল করার নির্দেশ দিয়েছে পঞ্জাব সরকার।

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘কেন মৌনিকে বদনামের চেষ্টা করছেন?’ অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন অর্জুন

প্রভাব খাটিয়ে এলাকায় ‘গুণ্ডাবাজি’, ধনেখালিতে গ্রেফতার বিধায়ক অসীমা-ঘনিষ্ঠ পটল

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

কলকাতা-হাওড়ার বাড়ল ওয়ার্ড সংখ্যা, বিধানসভায় পাশ গুরুত্বপূর্ণ বিল

‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট, আমরা একসঙ্গে পার্টি করি’, বিস্ফোরক মল্লিকা শেরাওয়াত

ঠাকুমার হাতের সেই মালপোয়ার স্বাদ ফিরিয়ে আনুন, রইল সহজ রেসিপি

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন