সে কী কাণ্ড! কোনদিনই মোবাইল ফোন ব্যবহার করেন নি অজিত, তাঁর সঙ্গে যোগাযোগের উপায়?

৫১ বছর বয়সী অভিনেতা প্রতিটি নতুন সিনেমাতে কাজ করার জন্য একটি নতুন সিম কার্ড পান।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকাল মোবাইল ফোন ছাড়া কোনও গতি নেই। কাজকর্ম থেকে শুরু করে যোগাযোগ, সবটাই মোবাইল দ্বারা পরিচালিত। ৯ থেকে ৯০ সবার হাতেই এখন মোবাইল ফোন। কিন্তু জানেন কি, এই যুগে দাঁড়িয়েও স্মার্টফোন ব্যবহার করে না একজন সুপারস্টার! হ্যাঁ, সম্প্রতি নিজের বিষয়ে এক অজানা প্রকাশ্যে আনলেন দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় সুপারস্টার অজিত কুমার। দেশ-বিদেশ জুড়ে অসংখ্য ভক্তসংখ্যা তাঁর। তাঁর দক্ষতা সম্পর্কে অনেকেরই কোনও আইডিয়া নেই। অভিনয়ের পাশাপাশি অজিতের বাইক ট্রিপের কথাও জানা আছে মোটামুটি সবার। গতবছরেই বাইক নিয়ে বিদেশে সফর করেন অজিত, সেখান থেকেও একাধিক ছবি ভাগ করে নিয়েছিলেন অভিনেতার বন্ধু।

কারণ তিনি মোবাইলে ব্যবহারে একেবারে অচ্ছুৎ! বিশাল স্টারডম থাকা সত্ত্বেও, তিনি এমন একজন সেলিব্রিটি যিনি সর্বদা মিডিয়ার বাইরে থাকতেই পছন্দ করেন। অভিনেতার নিজস্ব কোনও সোশ্যাল মিডিয়া প্রোফাইল নেই। শুধু তাই নয়, অজিত কুমার মোবাইল ফোনও ব্যবহার করেন না। হ্যাঁ, অবাক হলেও ঘটনাটি একেবারে সত্যি। অজিত কুমারের কাছে কোনও মোবাইল ফোন নেই। তাহলে তাঁর সঙ্গে  কী ভাবে যোগাযোগ করা হয়, এক্ষেত্রে তারা ম্যানেজারই ভরসা। অভিনেতার ম্যানেজারই অভিনেতার কাজ সম্পর্ক সমস্ত খোঁজ রাখেন। এবং তাঁর সঙ্গে যোগাযোগ করতে হলে ম্যানেজারকে ফোন করতে হয়।

যেহেতু তাঁর ইনস্টাগ্রাম বা টুইটারে কোনও অ্যাকাউন্ট নেই, তাই অভিনেতার সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ ঘোষণাগুলি তাঁর ম্যানেজারের টুইটার অ্যাকাউন্ট দ্বারা শেয়ার করা হয়। আরও জানা যায় যে, ৫১ বছর বয়সী অভিনেতা প্রতিটি নতুন সিনেমাতে কাজ করার জন্য একটি নতুন সিম কার্ড পান। সিনেমাটি মুক্তি পাওয়ার পর, তিনি আবারও নতুন প্রকল্পের জন্য সিম কার্ড পরিবর্তন করে ফেলেন। তিনি খুব পেশাদার।

তাই অপ্রয়োজনীয় ফোন কল এবং বর্তমানে তাঁর সঙ্গে কাজ করেন না, এমন লোকেদের বার্তা দ্বারা তিনি বিরক্ত হতে চান না। তবে অভিনেতার স্ত্রী শালিনী ফোন ব্যবহার করেন এবং তাঁর একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল রয়েছে। প্রায়শই সেখানেই তাঁরা ছুটির ছবি পোস্ট করেন। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, অজিত কুমারকে পরবর্তীতে তাঁকে বহুল প্রত্যাশিত ৬২ তম ছবি AK 62-তে দেখা যাবে। এটি প্রখ্যাত পরিচালক ভিগনেশ শিবান দ্বারা পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে। 

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২