Loading live market data...
Loading active stocks...
Connecting...

IPL-2023: শুভমনের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তনরা

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল-এর আসরে গুজরাট টাইটান্সের সবচেয়ে সফল ব্যাটার হিসেবে যাঁর নাম উঠে আসছে তিনি হলেন বছর ২৩-এর শুভমন গিল। তাঁর ধ্বংসাত্মক ব্যাটিং-এর জন্যই গুজরাট জয়ের মুখ দেখেছে পাঞ্জাবের বিপক্ষে।

ইতিমধ্যেই শুভমন চারটি ম্যাচে ১৮৩ রান করে ফেলেছেন।তার মধ্যে রয়েছে দুটি হাফ সেঞ্চুরি। গিল এই মুহূর্তে গুজরাট দলের অন্যতম সেরা ব্যাটার।

শুভমনের এই পারফরম্যান্সের ব্যাপারে বলতে গিয়ে প্রাক্তন জাতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জেরকর বলেন, শুভমন নিজেকে প্রমাণ করেছেন ব্যাটিং-এ ওর দক্ষতা। উদাহরণস্বরূপ মঞ্জেরকার ধোনি এবং বিরাট কোহলির কথাও উল্লেখ করেন। সবশেষে এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে মঞ্জেরেকারের বক্তব্য, এই মুহূর্তে শুভমন হচ্ছে একজন গ্রেট ব্যাটসম্যান। ওর প্রতিভা আছে। ভবিষ্যতে শুভমন যদি এই পারফরম্যান্স ধরে রেখে নিজেকে আরও উন্নতি করতে পারে, তাহলে ও অনেক দূর যাবে।

পরের ম্যাচে গুজরাটের হয়ে অপরাজিত থাকাই একমাত্র লক্ষ্য বলে জানালেন শুভমন। আগামী রবিবার গুজরাটের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। এই ম্যাচের প্রসঙ্গে অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রিকেটার ম্যাথু হেডেন বলেন, গুজরাটের বিপক্ষে অবশ্যই বড় রান করতে হবে রাজস্থানকে, কেননা না হলে অবশ্যই বিপদ আছে, বিপক্ষ দলে যেহেতু শুভমনের মতো ব্যাটার রয়েছেন। যিনি যে কোনও সময়ে ম্যাচের রং বদলে দিতে সক্ষম। এই দলে শুধু শুভমনই নন, রয়েছেন রাহুল ত্রিপাঠি ডেভিড মিলারের মতো যাঁরাও ম্যাচ জেতাতে সক্ষম।  

শিখর ধাওয়ানদের বিপক্ষে ম্যাচে জয়ের প্রসঙ্গে শুভমন বলেন, পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে সাম কারেনের বলে বাউন্ডারিটিই ম্যাচে তাঁদের জয় প্রায় নিশ্চিত করে দেয়। সেই ম্যাচে জয়ের পরই তৃতীয় ম্যাচে জয় পায় গুজরাট।

আরও জানতে পড়ুন : বিশ্বের ধনী টি-২০ লিগ করার পরিকল্পনা সৌদিরhttps://www.live.eimuhurte.com/sports/soudi-cricket-league/

উল্লেখ্য, শুভমন হচ্ছেন এই মুহূর্তে ক্রিকেটের সব ফর্ম্যাটে খেলা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অন্যতম। একিদেনর ক্রিকেটে যাঁর ঝুলিতে রয়েছে সাতটা সেঞ্চুরি। তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল গত জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০৮ রানের ইনিংসটি।

এছাড়া কিউয়িদের বিপক্ষেই গত ফেব্রুয়ারি মাসে টি-টোয়েন্টি ক্রিকেটে শুভমনের ব্যাট থেকে এসেছিল ৬৩ বলে ১২৬ রানের ঝাঁ চকচকে ইনিংসটি। সেই ম্যাচে শুভমন অপরাজিত ছিলেন।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত