নববর্ষের দিনে লাল-হলুদ তাঁবুতে এসে নস্টালজিক নাজিমুল-সন্দীপরা

Share:

সুদীপ্ত ভট্টাচার্য: ১লা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিনে বারপুজো উপলক্ষ্যে সকাল থেকেই লাল-হলুদ তাঁবুতে ভিড় জমিয়েছিলেন ওঁরা। ওঁরা মানে ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার নাজিমুল হক, সন্দীপ নন্দী দেবজিত ঘোষরা।

বারপুজো উপলক্ষ্যে ইস্টবেঙ্গল তাঁবুতে এসে এই তিন প্রাক্তন ফুটবলার যেন ফিরে গেলেন তাঁদের খেলোয়াড় জীবনের সোনালী অধ্যায়ে। ইস্টবেঙ্গলের আশিয়ান জয়ী দলের অন্যতম সদস্য সন্দীপ নন্দী। ক্লাবের মাঠের এক কোণে দাঁড়িয়ে সন্দীপ তখন অবাক দৃষ্টিতে চেয়ে রয়েছেন ক্লাবের মাঠের দিকে। হয়তো ভাবছিলেন এই মাঠেই ফেলে আসা তাঁর পুরনো দিনগুলোর কথা।

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রাক্তন লাল-হলুদ গোলরক্ষকের কাছে যখন জানতে চাইলাম কি রকম লাগছে আজকের এই দিনটিতে ক্লাবে এসে। প্রশ্নটা শুনেই সন্দীপ যেন ফিরে গেলেন তাঁর খেলোয়াড় জীবনের স্মৃতিমধুর অধ্যায়ে। বললেন, আজকের এই দিনটাতে ক্লাবে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি সেইজন্য মাঠের দিকে তাকিয়ে দেখছিলাম আর ভাবছিলাম ফেলে আসা সেই দিনগুলোর কথা।

এরপর ইস্টবেঙ্গল দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করতেই প্রাক্তন লাল-হলুদ গোলক্ষক বললেন, গত মরশুমে খারাপ গিয়েছে। আশাকরি এবার ঘুরে দাঁড়াবে দল।

শুধু সন্দীপই নন,  ক্লাবের আর্কাইভে তখন পঞ্চপান্ডবদের মূর্তির সামনে আনমনা হয়ে দাঁড়িয়ে আর এক প্রাক্তন নাজিমুল হক। নাজিমুল হককে লাল-হলুদ জনতা হয়তো কোনওদিনই ভুলতে পারবেন না ১৯৯৭-র সেই ঐতিহাসিক ডার্বি ম্যাচের জন্য। সেই ম্যাচেই চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিপক্ষে যাঁর পা থেকেই এসেছিল ইস্টবেঙ্গলের প্রথম গোলটা। নববর্ষের দিন ক্লাবের আর্কাইভ সপরিবারে ঘুরে দেখতে ব্যস্ত নাজিমুল।

জানতে চাইলাম ক্লাবের তৈরি আর্কাইভে এই প্রথম নাকি। নাজিমুল বললেন হ্যাঁ এই প্রথম। তাইতো মন দিয়ে ঘুরে ঘুরে দেখছি। আর এমনটা দিনে ক্লাবে এসে কেমন লাগছে। কম কথার মানুষ নাজিমুল শুধু বললেন, আমি ইস্টবেঙ্গলকে কোনওদিন ভুলিনি আর ভুলবও না। এই ক্লাবে এলে আমি ফিরে পাই আমার লাল-হলুদ জার্সি গায়ে খেলার সেই স্মরণীয় দিনগুলোকে। আপন মনে ছবির গায়ে হাত হাত বোলাতে বোলাতে নাজিমুল তখন যেন এক অন্য জগতে প্রবেশ করেছেন।

এরপরই সাক্ষাৎ পাওয়া গেল বিনু জর্জের। বিনু জর্জ মানে লাল-হলুদ জুনিয়র দলের কোচ। বিনু ক্লাবের তাঁবুর সামনে একা একা দাঁড়িয়ে দেখছেন ময়দানের বারপুজো নিয়ে ক্লাবের কর্তা থেকে শুরু করে খেলোয়াড় সবাইকার মাতামাতি। আর হয়তো মনে মনে ভাবছিলেন ফুটবল নিয়ে মাতামাতি হলেও বারপুজোকে কেন্দ্র করে এইরকম মাতামাতি, তা বুঝি এই কলাকাতা বলেই সম্ভব। কাছে যেতেই বাংলা ভাষায় বিনু জর্জ বললেন শুভ নববর্ষ। এ কি আপনি বাংলা জানেন। প্রশ্নটা শুনে মুচকি হাসলেন তিনি। তারপরই ফুটবল নিয়ে নানা কথার শেষে বিনু জর্জের কাছে জানতে চেয়েছিলাম বারপুজো কেমন লাগলো। সুদূর কেরল থেকে আসা এই স্বল্পভাষী মানুষটি তখন হাতটি ধরে বলতে লাগলেন, দাদা দারুণ অনুভূতি। আমি এই দিনটির কথা জীবনে কোনওদিন ভুলতে পারবো না পৃথিবীর যেখানেই থাকি না কেন।

লাল-হলুদের এই পরিবেশ দেখে মনে হল যতই ময়দানে কর্পোরেটের ছোঁয়া লাগুক, যতই ক্লাবগুলোর নামের আগে কোনও কোম্পানির নাম যুক্ত হউক না কেন বারপুজোর দিন ময়দান যেন ফিরে পায় তার পুরনো দিনগুলিকে। ফিরে পায় অতীত ঐতিহ্য আর গরিমাকেও।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪