পলাতক খলিস্তানি নেতা অমৃতপাল সিংয়ের সহযোগী জোগা সিং গ্রেফতার

শনিবার দুপুরে পঞ্জাবের সিরহিন্দ থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: ফের বড়সড় সাফল্য পেল পঞ্জাব পুলিশ। পলাতক ধর্মীয় গুরু তথা ‘ওয়ারিশ পঞ্জাব দে’ প্রধান অমৃতপাল সিংয়ের বিশ্বস্ত সহযোগী জোগা সিংকে গ্রেফতার করেছে। আজ শনিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানিয়েছেন ডিআইজি (সীমান্ত) নারিন্দর ভার্গব। ধৃতকে জেরা করে পলাতক ধর্মগুরুর খোঁজ জানার চেষ্টা চালাচ্ছেন পদস্থ আধিকারিকরা। যদিও জেরায় ধৃত জোগা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে অমৃতপালের গতিবিধি সম্পর্কে অন্ধকারেই রয়েছেন তিনি।  

গত ১৮ মার্চ থেকে দ্বিতীয় ভিন্দ্রানেওয়ালা হিসেবে পরিচিত অমৃতপাল সিংকে ধরতে বিশেষ অভিযান শুরু করেছে পঞ্জাব পুলিশ। কিন্তু ২৯ দিন পেরিয়ে গেলেও ‘ওয়ারিশ পঞ্জাব দে’র প্রধানের টিঁকিও ছুঁতে পারেনি পুলিশ। ছদ্মবেশ ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে একের পর এক আস্তানা বদলে চলেছেন তথাকথিত শিখ ধর্মগুরু।

অমৃতপালকে পাকড়াও করতে না পারলেও তার বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। এদিন সিরহিন্দ থেকে দ্বিতীয় ভিন্দ্রানেওয়ালার বিশ্বস্ত সঙ্গী জোগা সিংকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতারের আগে কাপুরথালা থেকে রাজদীপ সিং নামে এক আইনজীবীকে গ্রেফতার করা হয়। ধৃত আইনজীবী অমৃতপাল সিংয়ের বেশ কিছু ভাষণ ও বক্তব্য নিজের ফেসবুকে পোস্ট করেছিলেন।

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত