পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে আক্রমণ নিয়ে তদন্ত দাবি মমতার

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হানায় প্রাণ হারিয়েছিলেন ৪০ সিআরপিএফ জওয়ান।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের কনভয়ের ওপরে আক্রমণ নিয়ে ফের তদন্ত দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘পুলওয়ামাতে যেভাবে আমাদের জওয়ানদের মারা হয়েছে তা দুঃখজনক। আমরা সেই সময়ে কিছু বলিনি। কিন্তু জানতাম, একদিন সত্যি সামনে আসবে। আমরা এর তদন্ত চাইছি।’ উল্লেখ্য, পুলওয়ামা কাণ্ডের পরেই হামলার সময় নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।  

২০১৯ সালে লোকসভা নির্বাচনের মাত্র দুই মাস আগে জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার লেথাপুরায় সিআরপিএফ জওয়ানদের কনভয়ে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় ৪০ সিআরপিএফ জওয়ান মর্মান্তিকভাবে প্রাণ হারান। ওই সময়ে বিরোধী দলগুলির পক্ষ থেকে ভোটের প্রাক্কালে সিআরপিএফ জওয়ানদের ওপরে জঙ্গি হামলা নিয়ে প্রশ্ন তোলা হয়। যদিও ওই হামলাকে হাতিয়ার করে দেশপ্রেমের আবেগে সুড়সুড়ি দিয়ে প্রচার চালান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহরা। ওই দেশপ্রেমের আবেগে সুড়সুড়ি দিয়ে ফের কেন্দ্রে ক্ষমতায় ফেরে বিজেপি।

পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের কনভয়ে হামলার সময়ে যিনি জম্মু-কাশ্মীরের রাজ্যপাল ছিলেন সেই সত্যপাল মালিক সম্প্রতি মুখ খুলে বিস্ফোরক অভিযোগ করেছেন। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি জানিয়েছেন, ‘যাতায়াতের জন্য পাঁচটি হেলিকপ্টার চেয়েছিলেন সিআরপিএফের পদস্থ আধিকারিকরা। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক সেই দাবি মানেননি। ঘটনার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে জানিয়েছিলাম। দুজনেই মুখ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন।’

 

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন