২৪’র ভোটের আগে রাজ্যের বকেয়া মেটাবে না কেন্দ্র, দাবি মমতার

মমতার দাবি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বাংলাকে যাতে টাকা না দেওয়া হয়, তার পরিকল্পনা করেছে কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: নবান্ন(Nabanna) থেকে বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠক মমতা দাবি করলেন যে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের(General Election 2024) আগে বাংলাকে(Bengal) যাতে টাকা না দেওয়া হয়, তার পরিকল্পনা করেছে কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। বিজেপি(BJP) সূত্রেই তিনি এই ‘তথ্য’ পেয়েছেন। মমতা জানিয়েছেন, ‘বিজেপির লোকেরা আমায় খবর দিয়েছে যে, লোকসভা নির্বাচনের আগে রাজ্যের বকেয়া মেটাবে না কেন্দ্র। আর এ সব লোকসভা ভোটের জন্যই করা হচ্ছে। বাংলার অনেক প্রকল্প বন্ধ করে দিতে চাইছে কেন্দ্র। ওরা আমাদের অনেক উন্নয়নের প্রকল্পও বন্ধ করে দিয়েছে। সরাসরি বলেছে। অনেক বিজেপির লোকই আমাদের বলেছে, ২০২৪ পর্যন্ত আমরা বাংলাকে টাকা দেব না। কেন না, তখন লোকসভা নির্বাচন।’

আরও পড়ুন ‘আধার নিয়ে কেন্দ্রের অর্ডার মানব না’, সাফ জবাব মমতার

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে ভিযোগ তুলে বলেন, ‘রাজ্যের প্রাপ্য ভাগও দিতে চায় না বিজেপি। এ সব কী? এটা আমাদের প্রাথমিক অধিকার। এটা জনাদেশ। এটা আমাদের সাংবিধানিক অধিকার। এটা সরকারের কর্তব্য। ওরা পশ্চিমবঙ্গ থেকে জিএসটি কর সংগ্রহ করে। ওরা সব কর নেয়। রাজ্য সরকারের অধিকার নেই? অথচ আমাদের শেয়ার দেয় না। ১০০ দিনের কাজের লোকেদের মাইনে দেওয়া হচ্ছে না। ওরা সাফার করছে।’ মুখ্যমন্ত্রীর এই দাবি যে খুব একটা ভুল নয় সেটা কিন্তু এখন বাংলার মানুষও দেখতে পাচ্ছেন ও বুঝতেও পাচ্ছেন। ওয়াকিবহাল মহলেরও দাবি, যেহেতু ২০২৪’র লোকসভা নির্বাচনে মোদি বিরোধী শিবিরের প্রধান মুখই হয়ে উঠেছেন মমতা তাই পদে পদে বাংলাকে বঞ্চিত করার পথে হাঁটা দিয়েছে কেন্দ্র। সেই সঙ্গে চলছে তৃণমূলকে যতটা সম্ভব চাপে রাখতে চাইছে বিজেপি।

এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?