কর্মব্যস্ততার মাঝেই হরিদ্বার ভ্রমণ রচনার, ছবি ঘিরে কটাক্ষের বন্যা

রচনার ছবি দেখে কেউ লিখলেন, "এই বয়সে তীর্থযাত্রাতেই যাওয়া উচিত।" কারও আবার মন্তব্য, "এখন থেকে ওখানেই থাকতে পারেন।"

Share:

নিজস্ব প্রতিনিধি: রচনা বন্দোপাধ্যায়। বরাবরই নিজের শর্তে বেঁচে থাকতে পছন্দ করেন তিনি। ১০ বছর ধরে সিনেমা থেকে আলাদা তিনি, বর্তমানে টেলি ভিশনের ‘দিদি নং 1’ তিনি। প্রায় ১৩ বছর ধরে জনপ্রিয় গেম শোয়ের দায়িত্ব পালন করে চলেছেন তিনি, তাও আবার সম্পূর্ণ দাপটের সঙ্গে। স্বামীর সঙ্গে বিচ্ছেদ না ঘটলেও ছেলেকে একাই মানুষ করছেন নায়িকা। ছেলের বায়না পূরণ করতে মাঝে মধ্যেই দেশ-বিদেশে ঘুরতে চলে যান তিনি। শুধু সঞ্চালিকার দায়িত্ব নয়, একাধারে শাড়ির ব্যবসা করেও জীবন অতিবাহিত করছেন রচনা। প্রায় ৫০ ছুঁই ছুঁই বয়স, কিন্তু তাতে কি!

তাঁর সৌন্দর্য ও ফিগার এখনও হার মানাতে সক্ষম তরুণ অভিনেত্রী দের। দিদি নং ১-এর প্রতিযোগীদের তাঁর রসায়ন সবসময় নজর কেড়ে নেয় দর্শকদের। যাই হোক, ব্যস্ত কর্মজীবনের থেকে বেরিয়ে কিছুদিন আগেই পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি, সেখান থেকেই তাঁর জীবনের নানা গতিশীল অধ্যায়ের কথা মাঝে মধ্যেই প্রকাশ পায়। এই মুহূর্তে হরিদ্বার আছেন নায়িকা। গতবছরেই ছেলের বায়নায় কাতারে বিশ্বকাপ দেখতে ছুটে গিয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকে এসে নানা অভিজ্ঞতা শেয়ার করেছালেন। এবার একটু তীর্থযাত্রায় মন বসালেন রচনা।

হরিদ্বারে চুটিয়ে ঘুরছেন রচনা। কখনও গঙ্গা আরতির ছবি, আবার কখনও গঙ্গার পাশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার ছবি এই মুহূর্তে রচনা ইনস্টাগ্রামে ঘোরাফেরা করছে। তবে তিনি একা নন, সঙ্গে কয়েকজন বন্ধুও রয়েছে তাঁর। সেখান থেকে নায়িকা একাধিক ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। আর সেই নিয়েই নেটপাড়ায় শুরু হয়েছে হাসিঠাট্টা। রচনার ছবি দেখে কেউ লিখলেন, “এই বয়সে তীর্থযাত্রাতেই যাওয়া উচিত।” কারও আবার মন্তব্য, “এখন থেকে ওখানেই থাকতে পারেন।” নেতিবাচক মন্তব্যের ভিড়ে বেশ কিছু ইতিবাচক মন্তব্যও অবশ্যও রয়েছে। কেউ লিখেছেন “দিদি আপনাকে খুব ভাল লাগে।” যদিও কোনও মন্তব্যের উত্তর দেননি অভিনেত্রী। আপাতত কয়েক দিনের ছুটি কাটিয়ে ‘দিদি নম্বর ১’-এর শুটিংয়ে ফিরবেন তিনি।

 

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

কলার খোসা ফেলে না দিয়ে বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার টনিক

রাশি বদল দেবগুরু বৃহস্পতির, জানুয়ারি পর্যন্ত টাকার জোয়ারে ভাসবে ৩ রাশি

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা