সবরমতী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে সাজাপ্রাপ্ত আট আসামিকে জামিন সুপ্রিম কোর্টের

গুজরাত সরকারের পক্ষ থেকে জামিনের তীব্র বিরোধিতা করা হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ধোঁপে টিকল না গুজরাত সরকারের আপত্তি। ২০০২ সালে গোধরায় সবরমতী এক্সপ্রেসে অগ্নিসংযোগের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত আট আসামিকে জামিন দিল সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার সর্বোচ্চ আদালতের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জামিন মঞ্জুর করতে গিয়ে জানিয়েছে, সাজাপ্রাপ্তরা ১৭ বছরের বেশি জেল খেটেছেন। ফলে তাদের জামিন মঞ্জুর করা হচ্ছে। যদিও বাকি চার আসামির জামিনের আর্জি খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গোধরা স্টেশনে সবরমতী এক্সপ্রেসে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে পুড়ে মারা যান অযোধ্যায় কর সেবা সেরে ফেরা ৫৮ পূণ্যার্থী। নিম্ন আদালত অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ৯৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ২০১১ সালে নিম্ন আদালত ৩১ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এবং ৬৩ জনকে বেকসুর খালাস দেয়। ৩১ জনের মধ্যে ১১ জনকে মৃত্যুদণ্ড ও বাকি ২০ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন বিচারক। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গুজরাত হাইকোর্টের দ্বারস্থ হয় সাজাপ্রাপ্তরা। গুজরাত হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখে। তবে ১১ আসামির মৃত্যুদণ্ড রদ করে তাদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়।

২০১৮ সালে গুজরাত হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন সাজাপ্রাপ্তরা। জামিনেরও আবেদন জানান। গুজরাত সরকারের পক্ষ থেকে জামিনের তীব্র বিরোধিতা করা হয়। যদিও সেই বিরোধিতা ধোঁপে টেকেনি। আট যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তের জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালত।

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪