IPL 2023: হায়দরাবাদকে ১৩৪ রানে বেঁধে রাখল ধোনির দল

সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে সর্বোচ্চ রান করেন অভিষেক শর্মা (৩৪)।

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: ফের ব্যাটারদের ব্যর্থতায় চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়তে পারল না সানরাইজার্স হায়দরাবাদ। শুক্রবার রাতে প্রথমে ব্যাট করে চেন্নাইয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৩৪ রান করেছে আইডেন মার্করামের দলে। হায়দরাবাদের পক্ষে সর্বোচ্চ রান করেছেন অভিষেক শর্মা (৩৪)।

ঘরের মাঠে এদিন টসে জিতে প্রথমে হায়দরাবাদকে ব্যাট করতে পাঠান চেন্নাই কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দেখেশুনেই খেলতে শুরু করেন সানরাইজার্সের দুই ওপেনার হ্যারি ব্রুক ও অভিষেক শর্মা। কিন্তু বেশিক্ষণ জুটি স্থায়ী হয়নি। পঞ্চম ওভারেই ব্রুককে (১৩ বলে ১৮) ফিরিয়ে দেন আকাশ সিংহ। এর পরে দলকে এগিয়ে নিয়ে যান রাহুল ত্রিপাঠী ও অভিষেক। যখনই মনে হচ্ছিল বড় রানের জুটি গড়তে চলেছেন দুজনে, তখনই অভিষেক শর্মাকে (২৬ বলে ৩৪) আউট করে জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। খানিকবাদে রাহুলকেও (২১ বলে ২১) সাজঘরে ফেরত পাঠান। অধিনায়ক আইডেন মার্করাম এদিন ফের ব্যর্থ হন। ১২ বলে ১২ রান করে মহেশ তিক্ষানার বলে ড্রেসিংরুমের পথ ধরেন তিনি।

টপ অর্ডারে ব্যর্থ হওয়ায় এদিন ময়াঙ্ক আগরওয়ালকে পরের দিকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল হায়দরাবাদ টিম ম্যানেজমেন্ট। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। চার বলে মাত্র ২ রান করেন তিনি। জাদেজার বল মারতে গিয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন। স্ট্যাম্পিং করতে ভুল করেননি চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ১০০ রানের গণ্ডি পেরনোর আগেই পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হায়দরাবাদ। ষষ্ঠ উইকেটে মার্কো জানসেনের সঙ্গে জুটি বেঁধে দলের রান এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছিলেন হানরিখ ক্লাসেন। কিন্তু বেশি কিছু করতে পারেননি। মাহেশ পাথিরানার বলে ব্যাট চালাতে গিয়ে ১৭ রানেই আউট হন। শেষ বলে রান নিতে গিয়ে আউট হন ওয়াশিংটন সুন্দর (৬ বলে ৯)। মার্কো জানসেন ২২ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৩৪ রান তুলতে সক্ষম হয় হায়দরাবাদ। চেন্নাইয়ের পক্ষে রবীন্দ্র জাদেজা ২২ রানে তিন উইকেট নিয়েছেন।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন