দিল্লির মেয়র নির্বাচন ঘিরে উত্তেজনা চরমে, বড় সড় অশান্তির আশঙ্কা

দিল্লি পুরসভার আইন অনুযায়ী, প্রতি বছরই মেয়র নির্বাচন করতে হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীর নয়া মহানাগরিক কে হবেন, তা নির্ধারিত হবে আজ বুধবার। মেয়র পদে আম আদমি পার্টির হয়ে লড়ছেন বিদায়ী মেয়র শেলি ওবেরয়। আর তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে দাঁরিয়েছেন শিখা রাই। ডেপুটি মেয়র পদে আপের হয়ে লড়ছেন আলে মহম্মদ ইকবাল। বিজেপি প্রার্থী সোনি পাণ্ডে। মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচন নিয়ে ইতিমধ্যেই আপ বনাম বিজেপির মধ্যে বাক-যুদ্ধ চরমে উঠেছে। গত বারের মতো আজও দুপক্ষের কাউন্সিলরদের মধ্যে হাতাহাতি ও বচসায় মেয়র নির্বাচন পণ্ড হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

গত বছর নির্বাচনে দিল্লি পুরসভায় নিরকুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ঝাড়ু ঝড়ে দীর্ঘ ১৫ বছর বাদে রাজধানীর ক্ষমতা হাতছাড়া হয়েছিল বিজেপি। যদিও গত জানুয়ারি মাসে মেয়র নির্বাচন নিয়ে দুই শিবিরের বেনজির সঙ্ঘাতের সাক্ষী থেকেছিল রাজধানীবাসী। টানা তিন বার ভেস্তে গিয়েছিল নির্বাচন। শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় দেশের সর্বোচ্চ আদালতকে। গত ফেব্রুয়ারিতে শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী রেখা গুপ্তকে ৩৪ ভোটে হারিয়ে মেয়র পদে জয়ী হয়েছিলেন আপের শেলি ওবেরয়।

দিল্লি পুর আইন অনুযায়ী, পুর বোর্ডের মেয়াদ পাঁচ বছর হলেও মেয়রের মেয়াদ এক বছর। অর্থা‍ৎ প্রতি বছর নতুন করে মেয়র নির্বাচন করতে হয়। প্রথম বছর মেয়র পদ মহিলাদের জন্য সংরক্ষিত। দ্বিতীয় বছর সাধারণ শ্রেণির জন্য। তৃতীয় বছর ফের মহিলাদের জন্য সংরক্ষিত। আর শেষের দুই বছর ফের সাধারণ শ্রেণির জন্য উন্মুক্ত। আজকের মেয়র নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন আপ কাউন্সিলর মুকেশ গোয়েল। অশান্তি এড়াতে পুর ভবনে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।   

৫ জুলাই কোথায় বসবে আমিরের বিয়ের আসর? অতিথি কারা? জানালেন সুপারস্টার নিজেই

সাতসকালে সুপারি ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা, চাঞ্চল্য নবদ্বীপে

পুনর্বাসনের দাবিতে এবার আদালতের দ্বারস্থ ১০৫ সেতুর বাসিন্দা ও ব্যবসায়ীরা

বিয়ের কথা গোপন রেখে প্রেম, প্রেমিকের সত্য জানতেই মর্মান্তিক পরিণতি তরুণীর

‘আমাদের প্রায় সব শর্তেই রাজি হয়েছে ইরান’, দাবি ট্রাম্পের

৭৭ দিনের ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান এয়ারটেলের, কী-কী সুবিধা থাকছে?

প্রবল দুর্যোগের আশঙ্কা! নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু আজ থেকেই

অলৌকিক! ভেনেজুয়েলায় আটদিন বাদে ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার যুবক

‘বিদেশি হস্তক্ষেপের প্রতিরোধে ঢাকার পাশে থাকবে বেজিং’, দিল্লিকে সতর্কবার্তা চিনের রাষ্ট্রদূতের

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

হাতে আসবে আটকে থাকা টাকা, বছরের শেষ ৬ মাস কেমন কাটবে কর্কট রাশির জাতকদের?

মিথুনে বুধের সরাসরি গোচর, কর্মক্ষেত্রে উন্নতির দরজা খুলবে ৩ রাশির জাতকদের

সিংহে প্রবেশ শুক্রের, ৪ জুলাই থেকে কোন চার রাশির জাতকদের ‘আচ্ছে দিন’ শুরু?