কনসার্টে মাতলামি, ভরা মঞ্চে নোবলকে জুতো ও জলের বোতল ছুঁড়ে মারল ক্ষিপ্ত দর্শক

সাংস্কৃতিক অনুষ্ঠানে রাত ১১টার দিকে স্টেজে ওঠেন গায়ক নোবেল। মঞ্চে উঠেই শুরু হয় তাঁর অসংলগ্ন আচরণ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিতর্কের অন্যতম নাম বাংলাদেশী গায়ক নোবেল। মাঝে মাঝেই বেফাঁস মন্তব্য করে সোশ্যাল মিডিয়ার শিরোনাম হচ্ছেন তিনি। তবে তিনি পেশাগত জীবনের থেকে চাইতে ব্যক্তিগত জীবনের দিকে বেশি বিতর্কিত। কিছুদিন আগেই নিজের কেরিয়ার শেষ হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক পোস্ট করেছিলেন গায়ক। পশ্চিমবঙ্গেও তিনি খুব চর্চিত। ২০১৯ সালে জি-বাংলার রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’তে অংশ নেওয়ার কারণে বাংলাদেশের পাশাপাশি ভারতেও পরিচিত হয়ে যান নোবেল, এই প্রতিযোগিতায় তিনি তৃতীয় হয়েছিলেন।

এরপর থেকেই বিভিন্ন সময়ে তাঁর নানা মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। সম্প্রতি আরও একবার সোশ্যাল মিডিয়ার শিরোনামে এলেন নোবেল। জানা গিয়েছে, সম্প্রতি বাংলাদেশের কুড়িগ্রামে একটি কনসার্টে মঞ্চে মদ খেয়ে গাওয়ার জন্যে এবং মাতলামির কারণে নোবেলকে মঞ্চের মধ্যেই জুতো ও জলের বোতল নিক্ষেপ করা হয়। বৃহস্পতিবার রাতে কুড়িগ্রামের ফুলবাড়ি ডিগ্রি কলেজে ৫০ বছর পূর্তি ও সুর্বণ জয়ন্তী উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে নোবেল কে আমন্ত্রণ জানানো হয়েছিল। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সেখানে দু’দিনব্যাপী অনুষ্ঠান ছিল।প্রথম দিন ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, ডকুমেন্টারি প্রদর্শন, র‌্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে দিনব্যাপী অনুষ্ঠানের পর কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে রাত ১১টার দিকে স্টেজে ওঠেন গায়ক নোবেল। মঞ্চে উঠেই শুরু হয় তাঁর অসংলগ্ন আচরণ। শিল্পী নোবেলের এমন কর্মকাণ্ড মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ওঠে সমালোচনার ঝড়। স্থানীয় সূত্র অনুযায়ী,  রাত ৯টার দিকে তার গান গাওয়ার কথা থাকলেও তিনি মঞ্চে ওঠেন ১১টা ২০ মিনিটে। মঞ্চে উঠে নোবেল তাঁর চশমা খুলে বলেন, দ্বিতীয়বার কুড়িগ্রাম এলাম। এর আগে এসেছিলাম তোমাদের সঙ্গে দেখা হয়নি। এরপরেই তিনি আমার চশমাটা কই বলে চিৎকার করেন।

পরে চশমা পেয়ে চোখে পরে ‘সে যে আমার জন্মভূমি’ গান পরিবেশন করেন। এরপর তিনি মাইক্রোফোন মঞ্চে আছড়ে ভেঙে ফেলেন। এরপর তিনি স্টেজে দু’পা তুলে প্যারেড করার মতো লাথি মারে। এরপর তিনি গান ধরেন- ‘কারার ওই লৌহ কপাট…।’ এরপর গানের একপর্যায়ে তিনি শুরু করেন অসলংগ্ন আচরণ, তাঁর মাতলামির কারণে খেপে গিয়ে দর্শকরা তখনই জুতা ও জলের বোতল ছুড়ে মারেন নোবেলকে। পরে স্টেজে থাকা কয়েকজন এবং আয়োজকরা নোবেলকে নামিয়ে দেন। এমন দৃশ্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া মাত্রই ওঠে সমালোচনার ঝড়। 

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া