টিটাগড়ে তৃণমূল কর্মী খুনের ঘটনায় এক মহিলা সহ ধৃত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: টিটাগড় তৃণমূল কর্মী খুনকাণ্ডে এক মহিলা সহ দুই যুবককে গ্রেফতার করল টিটাগড় থানার পুলিশ। গতকাল বারাকপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত টিটাগড় জি.সি.রোড (G C Road)নয়াবস্তি এলাকায় তৃণমূল কর্মী আনোয়ার আলীকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা । আর সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে টাকা সংক্রান্ত বিষয়ে এই খুনের ঘটনা ।

গোপন অভিযান চালিয়ে মেমারি থানার(Memary P.S.) অন্তর্গত বর্ধমান থেকে অভিযুক্ত এক মহিলা সহ দুজনকে গ্রেফতার করল টিটাগড় থানার পুলিশ ।ধৃতদের নাম, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ সানি ও অভিযুক্ত সানির স্ত্রী শবনম বানুকে গ্রেফতার হেফাজতে নেয় টিটাগড় থানার পুলিশ । খুনে ব্যবহৃত স্কুটি উদ্ধার করে পুলিশ । কিন্তু খুনে ব্যবহৃত অস্ত্র এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ । ঘটনার পর এই তিন জনের নামে অভিযোগ দায়ের হয়েছিল টিটাগড় থানায়। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমানের মেমারি থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। এদের তিনজনকেই এদিন ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে(Barrackpore Court) পেশ করা হয় । এই ঘটনায় আরো কেউ যুক্ত রয়েছে কিনা, কিভাবে তারা অস্ত্র সংগ্রহ করল এই সমস্ত বিষয়ে বিশদে তদন্তের জন্যই পুলিশি হেফাজতে আবেদন জানায় পুলিশ ।

শনিবার ব্যারাকপুর কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার (মধ্য) আশিস মৌর্য টিটাগড় থানায়(Titagar P.S.) সাংবাদিক বৈঠক করে জানান, ‘ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়েই খুন। প্রায় ৪ লক্ষ ৬২ হাজার টাকা সানির কাছে পাওনা ছিল। সেই টাকা নিতে গিয়েই খুন। শুক্রবার দুপুরে সানির স্ত্রী শবনম ফোন করে আনোয়ারকে টাকা নিয়ে যাওয়ার জন্য বলে। সেই টাকা নিতে যাওয়ার পথেই খুন হন আনোয়ার৷ দুস্কৃতীরা দলে তিন জন ছিল। আর একজনের নাম পাওয়া গিয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চলছে। ঘটনার পর ধৃতদের মেমারি থেকে অন্য কোথাও পালানোর ছক তাদের ছিল কিনা সেদিকটি তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হচ্ছে’।

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ