বিজেপি-র ডাকা বনধে অশান্তি, দুর্ভোগে সাধারণ মানুষ

বনধকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে পূর্ব মেদিনীপুরের ময়না উত্তপ্ত হয়ে উঠেছ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইঞাকে খুনের প্রতিবাদে  বিজেপির ডাকা ১২ ঘন্টার বনধে অশান্তির ঘটনা। বনধকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে পূর্ব মেদিনীপুরের ময়না উত্তপ্ত হয়ে উঠেছ। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েছেন বিজেপির কর্মী সমর্থকরা।

ময়নার বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইঞাকে খুনের প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি। ওইদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার ১২ ঘন্টার বনধের ডাক দেন। সেই মতো বুধবার সকাল থেকে ময়নার বিভিন্ন জায়গায় বনধ পালন করাতে তৎপর হয় বিজেপি। অভিযোগ, সাধারণ ছোট ব্যবসায়ী দোকানদারদের বনধ পালন করাতে চাপ দেয় বিজেপির কর্মীরা। পথচলতি মানুষের সঙ্গেও বনধ সমর্থককারীদের বচসা বাঁধে৷ ময়নার বিভিন্ন জায়গায় রাস্তার উপরেই টায়ারে আগুন ধরিয়ে দেন বিজেপি কর্মীরা। ইতিমধ্যে গণ্ডগোল পাকানোর অভিযোগে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার দশটা থেকে এগারোটা পর্যন্ত পূর্ব মেদিনীপুরের একশোটি জায়গায় পথ অবরোধেরও ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী৷ সেই মতো বিজেপি কর্মীরা এদিন অবরোধ করেন। যার ফলে থমকে যায় বহু গণপরিবহন। সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। অনেকেই তাঁদের গন্তব্যস্থলে পৌঁছতে পারেননি। রাস্তার ওপর দাঁড়িয়ে পড়েছে সারি সারি গাড়ি। যেগুলির মধ্যে রয়েছে প্রাইভেট গাড়ি, পণ্যবাহী গাড়ি, যাত্রীবাহী দুরপাল্লার বাসও।

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক