বি-টাউনে সানাইয়ের সুর, আগামী মাসেই বিয়ের পিঁড়িতে ধর্মেন্দ্রর নাতি, পাত্রী কে?

তবে এবার জীবনের প্রমোশন হতে চলেছে করণের। সানি দেওলের বড় ছেলে করণ দেওল জুনে বিয়ে করতে চলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক সানাইয়ের সুর। চলতি বছরেই গাঁটছড়া বেঁধেছেন সিদ্ধার্থ কিয়ারা, আথিয়া-রাহুল-সহ একাধিক তারকা জুটি। এখানেই শেষ নয়, লাইনে আছেন রাঘব-পরিণীতি, সোনাক্ষী-ইকবাল, সুতরাং বোঝাই যাচ্ছে, চলতি বছরে বিয়ের একেবারে লম্বা লাইন বলিউডে। ১৩ মে নিউ দিল্লিতে রাঘব-পরিণীতির বাগদানের কথা রয়েছে, সঙ্গে অক্টোবরের শেষে বিয়ে। তার আগেই নাকি বিয়ে করবেন সোনাক্ষী-ইকবাল। তবে এগুলিই সবই গুজব।

এর মধ্যেই প্রকাশ্যে এসেছে, আগামী জুনেই দেওল পরিবারে শুরু খুশির মরসুম। অভিনেতা সানি দেওলের পুত্র করণ দেওলের বিয়ে। অনেক আগেই গিয়ে গিয়েছে, বাগদান। আগামী মাসেই বিয়ে। করণকে আগামিতে দাদু ও বাবার সঙ্গে আপনে 2-এ দেখা যাবে, কয়েক মাস আগে তাঁর বাগদান হয়ে গিয়েছিল। বলিউডের প্রথম সারির অভিনেতা ধর্মেন্দ্রের নাতি ও সানি দেওলের ছেলে হয়েও বলিউডে তেমন প্রতিষ্ঠিত হতে পারেননি করণ। তবে এবার জীবনের প্রমোশন হতে চলেছে করণের। সানি দেওলের বড় ছেলে করণ দেওল জুনে বিয়ে করতে চলেছেন।

সূত্র অনুযায়ী, কয়েক মাস আগে ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর সামনে করণের বাগদান হয়েছিল। ইতিমধ্যেই বংশের বড় সন্তানের বিয়ে নিয়ে প্রস্তুতি তুঙ্গে ধর্মেন্দ্র পরিবারে। তবে কাকে বিয়ে করছেন করণ? করণের বাগদত্তা ফিল্ম ইন্ডাস্ট্রির নয়। গুঞ্জন, তাঁদের বিয়ের সম্ভবত আগামী মাসে কিছুদিন ধরে অনুষ্ঠিত হবে। একসময় গুজব রটেছিল যে, করণ চলচ্চিত্র নির্মাতা বিমল রায়ের নাতনি দৃশা রায়ের সঙ্গে বাগদান করেছেন। তবে, করণের দলবল গুজব উড়িয়ে বলেছেন, “করণ এবং দৃশা শুধুমাত্র ছোটবেলার বন্ধু। তাঁদের বাগদানের খবর সত্য নয়।” এর আগে, গতবছর ভ্যালেন্টাইনস ডে-তে, করণকে দুবাইতে এক রহস্য মেয়ের সঙ্গে দেখা গিয়েছিল। সেই রহস্য ময়ীই নাকি করণের বাগদত্তা তা স্পষ্ট নয়। 

করণ দেওল সম্পর্কে

করণ দেওল হলেন সানি দেওলের ছেলে এবং প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রের নাতি। তিনি ২০১৯ সালে পল পাল দিল কে পাস দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। যেটি লিখেছিলেন ও পরিচালনা করেছেন সানি দেওল এবং প্রযোজনা করেছেন সানি সাউন্ডস প্রাইভেট লিমিটেড এবং জি স্টুডিওস। 

প্রখর তাপপ্রবাহে শান্তিপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে জলছত্র, দেওয়া হচ্ছে তরমুজ ও জল

ঘরে বসে প্রতি মাসে ঢুকবে ১০ হাজার টাকা, Post Office-এর এই স্কিম সম্পর্কে জানেন?

গারুলিয়া পুরসভার ১১ জন কাউন্সিলরের গণ ইস্তফা, বাকি ১০ জন দিতে পারেন সোমবার

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন তিন বাংলাদেশি যুবক

আরজি কর কাণ্ড: অভীক দে’র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ

বামনগোলা গ্রামীণ হাসপাতালে বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু, বিশিষ্ট চিকিৎসকদের আনার পরিকল্পনা

অ্যাম্বুলেন্সে করে ছাগল চুরি! হুগলিতে গ্রেফতার তিনজন

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

হাসপাতালের চার তলা থেকে পড়ে মৃত্যু চিকিৎসাধীন রোগীর, ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে

বিয়ের ২৫ দিনের মাথায় আত্মঘাতী নববধূ, শোক সামলাতে না পেরে গলায় দড়ি স্বামীর

তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার সাদা থান, শোরগোল বোলপুরে