দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেশের নামে প্যারেড শোয়ে অংশগ্রহণ, মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে গেলেন অপু বিশ্বাস

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ব্যক্তিগত ঝামেলা মিটিয়ে এখন খুশির জোয়ারে ভাসছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। কলকাতাতেও সমান জনপ্রিয় এই অভিনেত্রী। মাঝে মধ্যেই কলকাতায় নানা অনুষ্ঠানে তাঁকে দেখতে পাওয়া যায়। তবে তাঁর আরও একটি পরিচয় অভিনেতা শাকিব খানের স্ত্রী হিসেবে। যদিও এখন তাঁরা প্রাক্তন। এই মূহুর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন অভিনেত্রী। কিন্তু আচমকা ও দেশে কেন? ঈদে মুক্তি পেয়েছে অপু বিশ্বাসের অভিনীত ছবি ‘প্রেম প্রীতির বন্ধন’। ছবিটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি।

তবে এখন বাংলাদেশ উত্তেজিত শাহরুখের পাঠান নিয়ে। এদিকে ঈদের তৃতীয় সপ্তাহে এসে ৩০টির মত হলে চলছে অপু বিশ্বাসের নতুন ছবি। তবে এখন তিনি যুক্তরাষ্ট্রে। গত বুধবার যুক্তরাষ্ট্রে গিয়েছেন অভিনেত্রী। সূত্রের খবর, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মেজর রাস্তা ৫ ঘণ্টা বন্ধ রেখে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রতি বছরই আয়োজিত হয়ে থাকে ‘বাংলাদেশের স্বাধীনতা দিবস প্যারেড শো’। ২০০৭ সাল থেকে এই শো চালু হয়েছে। এবার সেই অনুষ্ঠানেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অপু বিশ্বাস।

বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব বাংলাদেশে (বাফলা)-এর তরফ থেকে যুক্তরাষ্ট্রে কর হয়ে থাকে এই অনুষ্ঠান। আগামী ৬ ও ৭ মে জুড়ে চলবে এই অনুষ্ঠান, এই শোতে অপু বিশ্বাস ছাড়াও অংশ নিচ্ছেন অভিনেতা মীর সাব্বির ও মাজনুন মিজান, গীতিকবি জুলফিকার রাসেল, কণ্ঠশিল্পী টিনা রাসেল, রেশমী মির্জা, মাহফুজা মম, ডালিম কুমারসহ অনেকেই। আয়োজনটি উপস্থাপনা করবেন চলচ্চিত্র পরিচালক ও সঞ্চালক দেবাশীষ বিশ্বাস। এদিন রোড শোতে নামবেন হাজার হাজার প্রবাসী বাংলাদেশীরা। লস অ্যাঞ্জেলসের সড়কে সবাই রঙ-বেরঙের পোশাক আর লাল-সবুজের পতাকা হাতে অংশ নেবেন প্যারেড শোয়ে। অনুষ্ঠান শেষ করে আগামী ৯ মে লস অ্যাঞ্জেলেসে থেকে ফিরবেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয়-কন্যার কাছে ‘ন্যুড’ ছবি চাওয়ার মাশুল, দীর্ঘ তদন্তের পর গ্রেফতার অভিযুক্ত

ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে কুচিয়ে টুকরো টুকরো করল দুষ্কৃতীরা

৮ দিনে ১০০ কোটির ক্লাবে অক্ষয়, সলমনকে ছাড়ানোর দাবি ঘিরে চাঞ্চল্য

ভোটপ্রচারে সোহমকে হরলিক্স খাওয়ার অনুরোধ মহিলার, কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী?

৫০ বছরেই সব শেষ! প্রয়াত জনপ্রিয় কমেডিয়ান রাজ শর্মা, শোক প্রকাশ বীর দাসের

ভক্তদের জন্যে সারপ্রাইজ, ‘ককটেল ২’-এ ভ্যারোনিকা হয়ে ঝড় তুলবেন দীপিকা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ