শাহরুখের নতুন ছবি ‘জওয়ান’-এর মুক্তির দিন ঘোষণা

মুক্তির দিন ঘোষণার পাশাপাশি ‘জওয়ান’ ছবির নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অবশেষে জল্পনার অবসান। শনিবার সন্ধ্যায় বলিউড বাদশা শাহরুখ খানের নতুন ছবি ‘জওয়ান’ মুক্তির দিন ঘোষণা করেছে প্রযোজক সংস্থা। আগামী ৭ সেপ্টেম্বর হিন্দি, তেলেগু ও তামিল ভাষায় গোটা বিশ্বজুড়েই মুক্তি পাবে কিংখানের নয়া ছবি। এদিন মুক্তির দিন ঘোষণার পাশাপাশি ‘জওয়ান’ ছবির নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে।

দীর্ঘ চার বছর বাদে ‘পাঠান’ ছবির মাধ্যমে বড় পর্দায় প্রত্যাবর্তন ঘটেছিল বলিউডের কিং খান শাহরুখ খানের। আর ওই ছবি বক্স অফিসে সুনামি বয়ে এনেছিল। সব রেকর্ড ভেঙ্গে তছনছ করে দিয়েছিল। ‘বাহুবলী’, ‘আরআরআর’, ‘পুষ্পা’-র মতো দক্ষিণী ব্লকবাস্টার ছবিকে ব্যবসার নিরিখে বলে বলে গোল দিয়েছিল পাঠান। ফলে শাহরুখ খানের পরবর্তী ছবি ‘জওয়ান’ নিয়ে কিং খানের ভক্তদের মধ্যে তুমুল উ‍ৎসাহ লক্ষ্য করা গিয়েছে।

প্রথমে ঘোষণা করা হয়েছিল রেড চিলি’স এন্টারটেইনমেন্টের প্রয়োজিত ‘জওয়ান ছবি মুক্তি পাবে আগামী ২ জুন। কিন্তু তিন সপ্তাহ আগে মুক্তির নয়া তারিখ ঘোষণা করা হয়েছে। এদিন নিজের ইনস্টাগ্রামে নতুন  পোস্টার প্রকাশ করে ‘জওয়ান’ এর নয়া মুক্তির দিন ঘোষণা করেছেন বলিউড বাদশা। জানিয়েছেন, ‘আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘জওয়ান’। তবে কতগুলি প্রেক্ষাগৃহে ওই ছবি মুক্তি পাবে তা নিয়ে কিছু বলেননি তিনি।

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

অনলাইনে অর্ডার করা ডিম ভাঙতেই যা বের হল…

মুখ্যসচিবের ফোনের পর ডিভিসি জল ছাড়া কমালেও হাওড়া-হুগলিতে বন্যা পরিস্থিতির অবনতি

খেলতে গিয়ে ঝিলে তলিয়ে মৃত্যু কিশোরের, ১৯ ঘন্টা পর দেহ উদ্ধার

তারেক রহমানকে কটূক্তি, গ্রেফতার ইনকিলাব মঞ্চের সদস্য

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

বড় পর্দায় এবার রাধা-কৃষ্ণের প্রেমকাহিনী! জন্মাষ্টমীতে বিরাট ঘোষণা করণ জোহরের

শ্রীনগরে অবতরণের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, অল্পের জন্য প্রাণ রক্ষা যাত্রীদের

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

টানা বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত উত্তরপ্রদেশ, মৃত ৮

জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

‘পাথরসম্রাট’ টুলুর আরও এক বাড়িতে হানা! রাতভর সিউড়িতে পুলিশের তল্লাশি অভিযান

ব্যাগে মুখ ঢাকা! ভোররাতে বেঙ্গালুরু থেকে খড়দহ থানায় নিয়ে আসা হল সোমনাথকে, আজ ব্যারাকপুর আদালতে পেশ

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট