তোয়েসের বিরুদ্ধে ৩-১ গোলে জয় পিএসজি-র

Share:

নিজস্ব প্রতিনিধি :  পিএসজি-তে বর্তমানে যেন সমস্যা কিছুতেই মিটছে না। একে দলের অন্যতম তারকা লিওনেল মেসি নেই, তালিকায় নেই ব্রাজিলিয়ান তারকা নেইমারও। তবুও জয় থেকে আটকানো গেল না পিএসজিকে। তোয়েসের বিপক্ষে ৩-১ গোলে জয় পেল পিএসজি। দূরন্ত ছন্দে খেললেন কিলিয়ান এমবাপ্পে।

খেলার শুরুতেই গোলের সন্ধান পেয়ে যায় পিএসজি। খেলার বয়স তখন মাত্র ৮ মিনিট। পিএসজি-র হয়ে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। ভিতিনিয়ানের শট ক্রসপিসে লেগে ফিরে আসা মাত্রই ঝলসে ওঠেন এমবাপ্পে।

উল্লেখ্য, খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই ম্যাচ শেষ করে পিএসজি। বিরতি থেকে ফিরে এসেই ফের বিপক্ষের ওপর আক্রমণের তেজ বাড়াতে থাকেন এমবাপ্পে-ভিতিনিয়ারা। তার মধ্যে পর পর দুবার দুটি সহজ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারলেন না এমবাপ্পে। সৌজন্যে অবশ্যই তোয়েস গোলরক্ষক।

আরও জানতে পড়ুন: লন্ডনে যাত্রা শুরু সাকিবের ক্যান্সার ফাউন্ডেশনের

তবে তোয়েস গোলরক্ষকের এই প্রয়াস বেশিক্ষণ স্থায়ী হয়নি। খেলার ৫৩ মিনিটের মাথায় ফের পিএসজি-কে গোল করে এগিয়ে দেন ভিতিনিয়া। ভেরাত্তির ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন সিআর সেভেনের দেশের এই মিডফিল্ডারটি।

এরপরই পিএসজি-র ব্যবধান বাড়ানোর পর পরই পাল্টা আক্রমণ থেকে ব্যবধান কমায় তোয়েস। তোয়েসের হয়ে গোল করেন শাভালাহা। তারপর পিএসজির হয়ে তোয়েসের কফিনে শেষ পেঁরেকটি পুঁতে দেন রুইস।

প্রসঙ্গত, লিগ ওয়ানের বিপক্ষকে প্রথম গোল দিয়ে পিএসজি ম্যাচ হেরেছে ২০২১ সালের মার্চ মাসে। এরপর যে ৫২টি ম্যাচ এমবাপ্পেরা খেলেছে তার প্রতিটিতেই প্রথম গোল করে ম্যাচ জিতেছেন তাঁরা। এবার সেই তালিকায় স্থান পেল ৫৩ নম্বর ম্যাচটি।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ