বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ইমামের হাতে খুন কলেজ ছাত্রী

সোমবার রাতে ঘটনাটি ঘটেছে গাজীপুরের দক্ষিণ সালনায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় বাড়িতে ঢুকে এক কলেজ ছাত্রীকে খুন করে চম্পট দিল স্থানীয় মসজিদের এক ইমাম। বাধা দিতে ঘাতকের ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হয়েছেন নিহত ছাত্রীর মা ও ছোট বোন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে গাজীপুরের দক্ষিণ সালনায়। ঘাতক ইমামের খোঁজে বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

গাজীপুর সদর থানার ওসি জিয়াউল হক মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, ‘নিহত রাবেয়া আক্তার ২০২০ সালে জয়দেবপুর সরকারি মহিলা কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এর পরে উচ্চশিক্ষার জন্য ইউরোপে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাবেয়ার ছোট দুই বোন খাদিজা ও জান্নাতকে কোরআন শেখানোর দায়িত্ব পেয়েছিলেন স্থানীয় টেকবাড়ি জামে মসজিদের ইমাম সাইদুল ইসলাম। বাড়িতে যাতায়াতের সুবাদে রাবেয়ার দিকে কুনজর পড়ে সাইদুলের।

কয়েক মাস পড়ে রাবেয়াকে বিয়ের প্রস্তাব দেন গৃহশিক্ষক সাইদুল। যদিও সেই প্রস্তাব  প্রত্যাখ্যান করেন রাবেয়া। এক পর্যায়ে বিষয়টি জানতে পারার পরে সাইদুল ইসলামকে পড়ানোর কাজ থেকে অব্যাহতি দেন রাবেয়ার বাবা। তার পর থেকেই রাবেয়াকে নানাভাবে উত্যক্ত করতে থাকেন সাইদুল। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আচমকা বাড়িতে ঢুকে পড়ে রাবেয়া আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন সাইদুল। চিৎকার শুনে এগিয়ে গিয়ে সাইদুলকে বাধা দেওয়ার চেষ্টা করেন রাবেয়ার মা ও ছোট বোন। বাধা পেয়ে তাদেরও কোপাতে থাকে সাইদুল। তার পরে পালিয়ে যায়। স্থানীয়রা রাবেয়া, তার বোন ও মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকি‍ৎসাধীন অবস্থায় রাতেই মারা যান রাবেয়া।

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা