বিরোধী জোট গঠনের লক্ষ্যে উদ্ধবের পরে পওয়ারের সঙ্গে বৈঠক নীতীশের

নীতীশের সঙ্গে ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আগামী লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে যাতে ঐক্যবদ্ধভাবে লড়াই করা যায় তার জন্য বিরোধী শিবিরকে এক ছাতার তলায় নিয়ে আসার উদ্দেশে বৃহস্পতিবার শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) সুপ্রিমো উদ্ধব ঠাকরের পরে এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের সঙ্গে বৈঠক করলেন নীতীশ কুমার। আর বিরোধী শিবিরের দুই শীর্ষ নেতার সঙ্গে বৈঠকের পরে বিহারের মুখ্যমন্ত্রী ফের অভিযোগ করেছেন, ‘দেশের স্বার্থে কোনও কাজই করেনি মোদি সরকার। শুধু ধর্মের নামে বিদ্বেষ আর ঘৃণা ছড়াচ্ছে।’ গণতন্ত্র বাঁচাতে সব দলকে হাত মেলানোরও অনুরোধ জানিয়েছেন তিনি।

আগামী লোকসভা ভোটে বিরোধী দলের মুখ হিসেবে শরদ পওয়ারকে তুলে ধরা হবনে কিনা জানতে চাইলে বিহারের মুখ্যমন্ত্রী বলেন, ‘শরদ পওয়ারজি যদি বিরোধী শিবিরের প্রধান মুখ হন তাহলে তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। আমি আজকে তাঁকে বলেছি, শুধু নিজের দলের জন্যই কাজ করলে হবে না। দেশকেও নেতৃত্ব দেওয়ার ভার নিতে হবে। দেশের স্বার্থে অধিকাংশ দলই এক ছাতার তলায় আসছে, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না।’

নীতীশের সঙ্গে বৈঠকের পরে শরদ পওয়ার সাংবাদিকদের বলেন, ‘গণতন্ত্রকে রক্ষার জন্য সবাইকে এক ছাতার তলায় আসতে হবে। একসঙ্গে হাত হাত মিলিয়ে চলতে পারলে দেশকে আমরা ভালো বিকল্প দিতে পারব।’ কর্নাটক বিধানসভার ভোটে বিজেপি সরকার ক্ষমতাচ্যূত হবে বলেও ভবিষ্যদ্বাণী করেছেন প্রবীণ মরাঠা নেতা।

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

গুজব প্রেমিকা নয়, ঘনিষ্ঠ বন্ধু রাঘব লরেন্সকে ত্রিচি পূর্বের আসন থেকে প্রার্থী করছেন বিজয়!

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

শীতলখুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

বিয়ের ৫ ঘণ্টার মধ্যেই সম্পর্কে চির! শ্বশুরবাড়ি যেতে অস্বীকার কনের

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

‘পেড্ডি’তে জাহ্নবীর উন্মুক্ত শরীর প্রদর্শন, বিতর্কে কী প্রতিক্রিয়া দক্ষিণী নায়িকা নিত্যার?

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের