দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শীর্ষ আদালতে জয় পাওয়ার পরেই সার্ভিসেস সচিবকে হঠিয়ে দিলেন কেজরি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আমলা ও সরকারি আধিকারিকদের বদলি ও পোস্টিংয়ের ক্ষমতা দিল্লি সরকারের হাতেই তুলে দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। আর সেই ঐতিহাসিক রায়ের কয়েক ঘন্টার মধ্যেই সার্ভিসেস সচিব আশিস মোরেকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুধু তাই নয়, উপরাজ্যপাল বিনয় সাক্সেনার ‘আজ্ঞাবহ দাস’ হিসেবে পরিচিত আমলাদের উদ্দেশেও হুঁশিয়ারি দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী স্পষ্টই জানিয়ে দিয়েছেন, মানুষের উন্নয়নের কাজে যে সমস্ত আমলা-আধিকারিক বাধা হয়ে দাঁড়াবেন, তাঁদের কাউকে রেয়াত করা হবে না। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনুমান, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘বিশ্বস্ত’ হিসেবে পরিচিত আরও বেশ কয়েকজন আমলার কাঁধে কোপ পড়তে চলেছে।’

২০১৫ সালে দিল্লিতে আম আদমি পার্টির সরকার গঠনের পরেই সার্ভিসেস দফতরকে মুখ্যমন্ত্রীর হাত থেকে কেড়ে নিয়ে উপরাজ্যপালের অধীনে নিয়ে এসেছিল মোদি সরকার। অভিযোগ ওঠে, নিজেদের পছন্দসই আমলাদের বিভিন্ন দফতরে নিয়োগ ও বদলির জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গত আট বছর ধরে আমলাদের পোস্টিং ও বদলির ক্ষমতা নিয়ে একাধিকবার সঙ্ঘাতে জড়িয়েছে কেন্দ্র ও দিল্লির আপ সরকার।

এদিন শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ অবশ্য আমলাদের নিয়ন্ত্রণের দায়িত্ব দিল্লি সরকার হাতেই ন্যস্ত করেছে। আর তার পরেই দিল্লির উপরাজ্যপালের ‘বিশ্বস্ত সহচর’  তথা সার্ভিসেস সচিব আশিস মোরেকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, খুব শিগগিরই প্রশাসনিক ক্ষেত্রে ব্যাক রদবদল ঘটানো হবে। যারা উন্নয়নের কাজে এতদিন বাধা দিয়ে এসেছেন তাদের কাউকে ছাড়া হবে না।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ