চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বামীনারায়ণ মন্দির ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের ছবি প্রকাশ অস্ট্রেলিয়া পুলিশের

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়ার বিএপিএস স্বামীনারায়ণ মন্দিরে (BAPS Swaminarayan temple) ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের ছবি প্রকাশ করল অস্ট্রেলিয়ার পুলিশ। দোষীদের গ্রেফতার করতে সাধারণ মানুষের সাহায্য চেয়ে নিউ সাউথ ওয়েলস পুলিশ (The New South Wales police) নিজেদের টুইটার হ্যান্ডেলে অভিযুক্তদের ছবি প্রকাশ করেছে।

এক সপ্তাহ আগে গত ৫ মে পশ্চিম সিডনির রোজহিল শহররে বিএপিএস স্বামীনারায়ণ মন্দিরে ভাঙচুরের অভিযোগ উঠেছিল। মন্দিরের কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা দেওয়ালে অবাঞ্ছিত গ্রাফিতি এবং গেটে ‘খালিস্তানিদের পতাকা’ ঝুলতে দেখেছিল। ঘটনার পর তদন্তে নামে এনএসডব্লিউ পুলিশের গোয়েন্দারা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে ৫ মে ভোর ১টা থেকে ২টোর মধ্যে ঘটনাটি ঘটেছে।

প্রাথমিক তদন্তের পর এনএসডব্লিউ পুলিশ একটি ছবি প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে শুক্রবার ভোরে ভার্জিনিয়া স্ট্রিটে (Virginia Street) থেকে জেমস রুজ ড্রাইভ এর দিকে একটি গাড়ি যাচ্ছে। পুলিশ মনে করছে, গাড়ির যাত্রীরা এমন কিছু জানতে পারে যা তদন্তে সাহায্য করতে পারে। পাশাপাশি এক সন্দেহভাজন ব্যক্তির ছবিও প্রকাশ করেছে পুলিশ। যাকে মুখোশ পরা অবস্থায় দেখা যাচ্ছে। ব্যক্তির সঙ্গে ওই গাড়ির কোনও সম্পর্ক আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

‘‌বাঘিনীর মতো লড়ছেন, দিদিরই জেতা উচিত’‌, সমর্থন উদ্ধবের, ফোন কেজরিওয়ালের

কেজরিওয়াল মামলায় শুনানি থেকে সরে দাঁড়ালো দিল্লি হাইকোর্টের বিচারপতি

৯০ বছর বয়সে প্রয়াত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী

বম্বে হাইকোর্টের নির্দেশে মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে বেকসুর খালাস ৪ অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ