বীরভূমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২, চাঞ্চল্য

বীরভূম জেলার সদাইপুর গ্রামের ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর (DEATH) ঘটনায় চাঞ্চল্য ছড়াল বীরভূমে। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে ঘটনাস্থলে পুলিশ গেলে গ্রামবাসীদের একাংশ পুলিশকে তাড়া করে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

বীরভূম জেলার সদাইপুর গ্রামের ঘটনা। জানা গিয়েছে, ২ জন গাড়িতে করে যাচ্ছিলেন ধান কাটতে। সেই সময়েই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, রাস্তার ওপরে একটি বিদ্যুতের তার ঝুলে ছিল। সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন দু’জন। এরপরেই গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। নেমে আসে শোকের ছায়া।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করতে চাইলে বিক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশ তাঁদের তাড়া করেন। জানা গিয়েছে, মৃতরা দু’জনে সম্পর্কে ভাই। একজনের নাম বিদ্যুৎ। অপরজনের নাম বিকাশ। খবর লেখা পর্যন্ত তাঁদের পদবি জানা যায়নি। মৃতদের পরিবার সূত্রে খবর, ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ২ ভাইয়ের।

পুলিশ সূত্রে খবর, মৃতদের দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি