‘সাড়ে ৩ কোটির ফ্ল্যাট, ৫৬ লাখের গাড়ি, কীভাবে এত সম্পত্তির মালিক হলেন বুবলী’, বিস্ফোরক শাকিব

কেউ যদি বিনা কারণে বিশ্বাস ভঙ্গ করে বা বিশ্বাসঘাতকতা করে তাহলে তাঁর সঙ্গে সম্পর্ক কীভাবে কনটিনিউ করা যায় আপনারাই বলুন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এই মুহূর্তে বাংলাদেশের জনপ্রিয় জুটি বুবলী- শাকিব খানের মধ্যে চলছে তিক্ততা সম্পর্ক। দিন কয়েক আগেই সুপারস্টার শাকিব খান জানিয়ে দিয়েছেন বুবলীর সঙ্গে অনলাইন-অফলাইন সব সম্পর্ক শেষ করছেন তিনি। সন্তানের জন্যে যা করণীয় তা তিনি করবেন, কিন্তু আর কোনও সম্পর্ক নেই তাঁর বুবলীর সঙ্গে। এদিকে অপু বিশ্বাসের পর শাকিবের বেশিরভাগ ছবির নায়িকা হয়েছেন শবনম বুবলী। সেই সম্পর্কও ত্যাগ করলেন তিনি। যদিও এর কারণ স্পষ্ট করে জানান নি শাকিব খান। ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে গোপনে বিয়ে করেন শাকিব-বুবলী। ২০২০ সালে পুত্র বীরকে জন্ম দেন বুবলী। গতবছর বাচ্চা এবং বিয়ের কথা প্রথমবার প্রকাশ্যে আনেন বুবলী, দ্বিতীয় স্ত্রীকে সম্মতিও দিয়েছেন অভিনেতা।

বীরের সঙ্গে মাঝে মধ্যেই শাকিবের সুন্দর মুহূর্তের ছবি উঠে আসে। এদিকে শাকিবের থেকে সম্পর্কে শেষ হওয়ার কথা প্রসঙ্গে বুবলী বলেন, শাকিবের সঙ্গে তাঁর ডিভোর্স এখনও তাঁর, তাই শাকিবের কথা তিনি মানেন না। এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাগৃহে চলছে শাকিব খান অভিনীত ছবি ‘লিডার, আমিই বাংলাদেশ’। ছবিটির সাফল্য উদযাপনের মাঝেই বুবলীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন শাকিব খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলীর বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ আনেন তিনি। এখানেই শেষ নয়, নায়িকা বুবলী কীভাবে গাড়ি বাড়ির মালিক হয়েছেন সেই নিয়েও প্রশ্ন তুলেছেন শাকিব। তবে সম্প্রতি বুবলীর সঙ্গে সম্পর্কের অবনতির বিষয়ে বাংলাদেশের একটি বেসরকারি সংবাদমাধ্যমকে শাকিব বলেছেন, ‘একসঙ্গে সাড়ে ৩ কোটি টাকার ফ্ল্যাট এবং ৫৬ লাখ টাকার গাড়ির মালিক হল কী করে বুবলী! হঠাৎ করে এমন বিত্ত-বৈভবের মালিক হওয়া কীভাবে সম্ভব? কেউ যদি বিনা কারণে বিশ্বাস ভঙ্গ করে বা বিশ্বাসঘাতকতা করে তাহলে তাঁর সঙ্গে সম্পর্ক কীভাবে কনটিনিউ করা যায় আপনারাই বলুন! আমি আসলে সরল মনে অনেককেই বিশ্বাস করেছি। কিন্তু সবাই আমার সরলতাকে দুর্বলতা ভেবে ধোঁকা দিয়েছে। অকৃজ্ঞতার পরিচয় দিয়েছে। আমি এখন আর কারও সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না।’

শাকিব আরও বলেন, ‘দেখুন, সে আমাকে ইমোশনালি ব্লাকমেইল করে সম্পর্ক, সন্তান, অর্থ-বিত্ত, নাম সবই করেছে। আমিও তাকে অন্ধ বিশ্বাস করেছিলাম। কিন্তু শেহজাদকে জন্ম দেওয়ার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়ল। নানা জনের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলল, যা মিডিয়াসহ সবাই জানে।’ সম্প্রতি স্ত্রী শবনম বুবলীর সঙ্গে তাঁর সব ধরনের সম্পর্ক ছিন্নের কথা ঘোষণা করার পর থেকেই ফের আলোচনা-সমালোচনা শুরু হয় নায়কের ব্যক্তিগত জীবন নিয়ে। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি প্রথম স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের হয় শাকিব খানের। প্রথম স্ত্রী অপুকে ডিভোর্স দেওয়ার ১৪৮ দিন পর বুবলীকে বিয়ে করেন শাকিব। 

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

ভারী বৃষ্টিতে প্লাবিত সোনার খনি, ইন্দোনেশিয়ায় মৃত ১৩ শ্রমিক

‘মেয়েদের পড়াশোনা করান, স্বাবলম্বী করে তুলুন’, বাল্যবিবাহ রোধে বার্তা দিলীপ ঘোষের

লক্ষ্মীবারেও সোনার দামে ওঠাপড়া অব্যহত, জেনে নিন কলকাতায় আজকের দর

পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

আড়াইশো বছরের পুরোনো ইতিহাস, কীভাবে জন্ম নিল নবদ্বীপের শাক্ত রাস?

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক