ইমরানের ট্যুইট বার্তায় নতুন করে উত্তপ্ত পাকিস্তান

পাকিস্তানের সেনাবাহিনী নাকি পরিকল্পনা করছে আগামী ১০ বছর তাঁকে জেলবন্দী করে রাখার। এমনই অভিযোগ ইমরান খানের। সেই নিয়েই করলেন ট্যুইট।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহ শুরুর প্রথম দিনের একের পর এক ট্যুইট Pakistan Tehreek-i-Insaf’র সুপ্রিমো তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও ক্রিকেট দলের ক্যাপ্টেন ইমরান খানের(Imran Khan)। শুধু ট্যুইট(Tweet) করাই নয়, তিনি ফাঁস করে দিয়েছেন এক বড়সড় ষড়যন্ত্র। জানিয়েছেন, পাকিস্তানের সেনাবাহিনী(Pak Army) নাকি পরিকল্পনা করছে আগামী ১০ বছর তাঁকে জেলবন্দী করে রাখার। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনে সেই কাজ নাকি সম্পন্ন করতে চাইছে পাক সেনার শীর্ষ কর্তারা। আর তার একের পর এক এই ট্যুইটকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে পাকিস্তান(Pakistan)।

আরও পড়ুন পাতিয়ালার গুরুদুয়ারে গুলিতে ঝাঁঝরা মহিলা, অভিযোগ মদ্যপানের

ইমরান তাঁর ট্যুইটে এদিন দাবি করেছেন, ‘লন্ডন প্ল্যান সম্পূর্ণ সামনে চলে এসেছে। আমি জেলে থাকাকালীন যে হিংসা ছড়িয়েছে, তার নাম করেই আমায় অপমানিত করার পরিকল্পনা করা হয়েছে। দেশদ্রোহিতার কোনও অভিযোগ এনে বুশরা বেগমকে (ইমরান খানের স্ত্রী) জেলে ভরে আমায় অপদস্থ করার ছক কষা হয়েছে। আমার বিরুদ্ধেও দেশদ্রোহিতার অভিযোগ এনে আগামী ১০ বছরের জন্য জেলে পাঠানোর ছক কষা হয়েছে। যাতে জনতার মধ্যে কোনও প্রতিক্রিয়া না তৈরি হয়, তার জন্য দুটি কাজ করেছে। প্রথম, ইচ্ছাকৃতভাবে সন্ত্রাস ছড়ানো। শুধুমাত্র পিটিআই কর্মীদের ওপরে নয়, সাধারণ মানুষদের ওপরেও হামলা চালানো হয়েছে। দ্বিতীয়, সংবাদমাধ্যমে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সাধারণ মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আগামিকাল যদি ওরা আমায় গ্রেফতার করতে আসে, তাহলে সাধারণ মানুষ আর বেরিয়ে আসবে না। আগামিদিনে ওরা আবার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেবে, সোশ্যাল মিডিয়া ব্যান করে দেবে। এই মুহূর্তে আমি যখন কথা বলছি, তখনও বাড়ি ভাঙা হচ্ছে এবং পুলিশ নির্লজ্জের মতো মহিলাদের ওপরে অত্যাচার করছে। পাকিস্তানের মানুষদের আমি বলতে চাই, আমি জীবনের শেষ রক্তবিন্দু অবধি লড়াই করে যাব।’

আরও পড়ুন Jobcard Holders-দের বিকল্প কাজ দিতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

ইমরানের এই ট্যুইট বার্তা সামনে আসতেই তাঁর দলের কর্মী ও সমর্থকেরা দেশের বড় বড় শহরগুলিতে রাসস্তায় নেমে অবরোধ বিক্ষোভ চালাবার পাশাপাশি সেনার বিরুদ্ধে সুর চড়িয়েছে। পাল্টা পাক সেনাবাহিনীও শুরু করেছে ধড়পাকড়। সব থেকে বেশি ধরপাকড় চলেছে পঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে। গ্রেফতার করা হয়েছে শাহ মেহমুদ কুরেশি, সইফুল্লা নাওয়াজ়ি, ফাওয়াদ চৌধরি, আসাদ উমর-সহ ইমরানের দলের দশ জন প্রথম সারির নেতাকেও। গোটা দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার হয়েছেন অন্তত ৪ হাজার পিটিআই কর্মী-সমর্থক।

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

কলার খোসা ফেলে না দিয়ে বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার টনিক

রাশি বদল দেবগুরু বৃহস্পতির, জানুয়ারি পর্যন্ত টাকার জোয়ারে ভাসবে ৩ রাশি

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা