আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাঠানের নকল নাকি টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল 7’, নেটপাড়া চটে লাল

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড়, মহাবিশ্বের সবচেয়ে বড় তারকা টম ক্রুজ নাকি নকল করছেন বলিউড বাদশা শাহরুখ খানকে। এক ভাষা থেকে অন্য ভাষায় কাহিনী নকল করার অভিযোগ এখন নতুন নয়! তবে এতদিন তা শুধুমাত্র সীমাবদ্ধ ছিল ভারতীয় ভাষার ছবি গুলিতেই। কিন্তু এখন তা পৌঁছেছে হলিউড পর্যন্তও। তাও আবার অভিযোগের আঙুল উঠেছে হলিউড সুপারস্টার টম ক্রুজের দিকে। ঠিক কী কারণ? আসলে এই বছরে উচ্চ আয়ের তালিকায় প্রথমেই নাম রয়েছে শাহরুখ খানের পাঠানের। ছবিটি মুক্তি পেয়েছে গত জানুয়ারি মাসের ২৫ তারিখ। মুক্তির পর পরেই গোটা বিশ্বের বক্সঅফিসে রীতিমতো দাপিয়ে বেরিয়েছে পাঠান। প্রায় ১০০০ কোটি ব্যবসা করে ফেলেছে পাঠান। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাগৃহে চলছে ছবিটি, এছাড়াও ওটিটি প্ল্যাটফর্মে চলছে পাঠান। ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। এখন অভিযোগ, পাঠানের কয়েকটি স্টান্ট দৃশ্য নাকি নকল করেছে টম ক্রুজের আসন্ন ছবি ‘Misson Impossible 7’। টম ক্রুজের বহুল প্রত্যাশিত এই ছবি, অভিনেতার সাফল্যের অন্যতম চাবিকাঠি।

কয়েক দশক ধরে হলিউডে রাজত্ব করছেন টম ক্রুজ, বয়স ষাটের অধীন।তবুও তাঁর সেক্সি চেহারা, সুঠাম বডি বিল্ডিং মুগ্ধ করে ভক্তদের। ধারাবাহিকভাবে হলিউড সিনেমাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন তিনি। টম ক্রুজ মুলত রোমাঞ্চকর অ্যাকশন এবং শ্বাসরুদ্ধকর স্টান্টের জন্য ভক্তদের কাছে ট্রেডমার্ক। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে, মিশন ইম্পসিবল সিরিজ, যা বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে। এই সিরিজের প্রতিটি কিস্তি প্রত্যাশা বাড়ায়। গতকাল ১৭ মে উন্মোচিত হয়েছে টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল 7’-এর বহুল প্রত্যাশিত ট্রেলার। ২ মিনিট এবং ২৭ সেকেন্ডের অ্যাকশন-প্যাকড ট্রেলারটির একটি দৃশ্যে টম ক্রুজকে একটি মোটরবাইক নিয়ে হাজার ফুট উঁচু থেকে লাফ দিতে দেখা যায়। এই দৃশ্যের সঙ্গেই ভক্তরা শাহরুখের পাঠানের একটি স্টান্ট দৃশ্যের তুলনা করেছেন।

মজার বিষয় হল, ‘মিশন ইম্পসিবল 7’ নাকি শাহরুখের ব্লকবাস্টার ছবি পাঠানের থেকে অনুপ্রেরণা নিয়েছে। ছবির কিছু সিকোয়েন্স নকল করা হয়েছে টম ক্রুজের ছবিতে। আর বিতর্ক ভাইরাল হওয়ার পর থেকেই হাইলাইট হয়েছে ব্যাপারটি। যারা হলিউড চলচ্চিত্রের থেকে চুরি করা হয়েছে বলিউড ছবি তুলনা টানে তাঁদের নিয়ে শুরু হয়েছে হাসাহাসি।

Published by:

Share Link:

More Releted News:

‘সর্বদা সত্যের জয় হবেই’, সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আদালতের রায়ে প্রতিক্রিয়া করিনার

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

‘তুমিই আমার জীবনকে পরিপূর্ণ করেছ’, ১০ বছরের বিবাহ বার্ষিকীতে করণকে খোলা চিঠি বিপাশার

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

শীর্ষস্থানচ্যুত ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে TRP-তে এগিয়ে কে?

মৌনিকে নিয়ে অশালীন মন্তব্যে ক্ষুব্ধ পবিত্রা, ট্রোলারদের উদ্দেশ্যে যা বললেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ