বিষ্ণুপুরে বোমাবাজিতে মৃত্যু যুবকের, তদন্তে পুলিশ

ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বোমাবাজির মাঝে পড়ে মৃত্যু হল এক যুবকের। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) বিষ্ণুপুর থানার সামালি মোল্লা পাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। তবে কী কারণে এই হামলা তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিহত যুবকের নাম আইজুদ্দিন মোল্লা (৪০)। শুক্রবার সন্ধ্যা ৬.৪৫ নাগাদ তিন ব্যক্তি আচমকা সামালি মোল্লাপাড়ায় এসে বোমাবাজি করতে শুরু করে বলে অভিযোগ। পরপর তিনটি বোমা (Bomb) ছোঁড়া হয় বলে জানান স্থানীয়রা। বোমার তীব্র শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যায় এলাকা। অভিযোগ এরপরেই, আইজুদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। গুলি চালানোর পর এলাকা ছেড়ে পালিয়ে যায় হামলাকারীরা। এদিকে গুরুতর জখম অবস্থায় আইজুদ্দিনকে উদ্ধার করে সামালি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান স্থানীয়রা। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে আইজুদ্দিনকে খুনের অভিযোগ তুলেছেন তাঁর পরিবারের সদস্যরা। ভাদু মোল্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তাঁদের। পরিবারের দাবি, ভাদু ও তাঁর দুই সঙ্গীই এদিন এলাকায় ঢুকে বোমাবাজি করে, ও গুলি চালায়। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরে আইজুদ্দিনকে খুন করা হয়েছে।

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করায় গ্রেফতার যুবক

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ