বিশ্বকাপ খেলতে গিয়ে যৌন কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগ ইরাকি ফুটবলারের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি:  মেসিদের দেশে শনিবার  থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের আসর। সেই জুনিয়রদের বিশ্বকাপের আসর শুরু হওয়ার আগেই যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার অভিযোগ উঠল এই উপমহাদেশের অন্যতম দেশ ইরাকের ফুটবলারের বিরুদ্ধে। তবে সংবাদসংস্থা সূত্রে খবর, ওই অভিযুক্ত ইরাকি ফুটবলারকে আটক করা হলেও তাঁর নাম প্রকাশ করা হয়নি।

এই বিষয়ে আর্জেন্টিনার এক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরাসে পৌঁছনোর পর থেকেই ইরাকি ফুটবলাররা নাকি একের পর এক শৃঙ্ঘলাভঙ্গ করে চলেছেন। তবে এই ঘটনায় শুধু ফুটবলাররাই নন, অভিযোগের তীর উঠেছে দলের কর্তা থেকে শুরু করে কোচ এবং ইরাকের ফুটবল অ্যাসোসিয়েশনের কর্তাদের বিরুদ্ধেও।

জুনিয়র বিশ্বকাপের এই প্রতিযোগিতায় উপমহাদেশের এই দলটিকে রাখা হয়েছে লা প্লাতার ডেজলার নামের একটি হোটেলে। পুলিশ ও হোটেল সূত্রে খবর, এই যৌন হয়রানির ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে। সেই সময় ইরাকের ফুটবল দলটির খেলোয়াড়রা আনন্দে মেতে উঠেছিলেন হোটেলের ছাদে। সেই সময়ই নাকি ওই হোটেলের এক মহিলা কর্মীকে যৌন হয়রানির চেষ্টা করা হয় বলে জানা গিয়েছে। এরপর হোটেলের ওই মহিলা কর্মী চিৎকার করে উঠলে সেখানে পৌঁছে মহিলাকে উদ্ধার করেন।

আরও জানতে পড়ুন:  নিশু কুমারকে দলে নিল ইস্টবেঙ্গল, সাহালের সঙ্গে কথা বলছে কেরল

তারপর পুলিশ এসে ওই অভিযুক্ত ফুটবলারকে আটক করে। এবং গোটা ঘটনাটি বুয়েনস আইরসের পুলিশ কর্তারা আর্জেন্টিনার নিরাপত্তাবিষয়ক মন্ত্রকের কর্তাদের কাছে জানিয়েছেন। তবে বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে হোটেলের ওই মহিলা কর্মী অভিযোগ জানাতে অস্বীকার করেছেন।

পুলিশ সূত্রে খবর, বুয়েনস আইরসে ওই হোটেলে ওঠার পর থেকে ইরাকি ফুটবলাররা হট্টোগোল এবং উচ্চস্বরে গান বাজানোর অভিযোগ তাঁরা পেয়েছেন। এমনকি হোটেলের বিভিন্ন জায়গায় তাঁদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগও রয়েছে।

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া