Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শনিবার থেকে আর্জেন্টিনায় শুরু অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ

Share:

নিজস্ব প্রতিনিধি:  কাতার বিশ্বকাপের রেস এখনও কাটেনি। তার মধ্যেই চলছে চ্যাম্পিয়ন্স লিগের খেলা-সহ আরও বেশ কিছু টুর্নামেন্ট। এর পাশাপাশি শনিবার অর্থাৎ ২০ মে থেকে ১১ জুন পর্যন্ত আর্জেন্টিনায় বসতে চলেছে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের আসর।

প্রসঙ্গত, সিনিয়র পুরুষ ও মহিলাদের বিশ্বকাপের পর এটিই ফিফার আর একটি সেরা ইভেন্ট। ১৯৭৭ সাল থেকে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা চালু করেছিল এই অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের প্রতিযোগিতা। চলতি বছরে এই বিশ্বকাপ ফুটবল পদাপর্ণ করল ২৩তম বছরে।

ভারতীয় সময় রাত সাড়ে এগারোটায় উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে গুয়েতামালা। ম্যাচটি হবে সান্তিয়াগো দেল এস্তেরোতে। এবং ফাইনাল ম্যাচটি ভারতীয় সময় রাত ২.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ম্যাচটা হবে ১৯৮৪-র আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ী প্রয়াত অধিনায়ক দিয়াগো আর্মান্দো মারাদোনা স্টেডিয়ামে।

আরও জানতে পড়ুন: যশস্বীকে জাতীয় দলের হয়ে খেলার জন্য তৈরি থাকার পরামর্শ সুনীলের

প্রসঙ্গত চলতি বছরের অনুর্ধ্ব-২০ বিশ্বকাপে মোট ২৪টি দেশ অংশগ্রহণ করছে। এর মধ্যে ৫টি করে দেশ রয়েছে ইউরোপ ও লাতিন আমেরিকা থেকে। এশিয়া মহাদেশ থেকে রয়েছে চারটি দেশ। উত্তর এবং মধ্য আমেরিকা, দক্ষিণ আফ্রিকা থেকেও রয়েছে চারটি দেশ। ওশেনিয়া থেকে রয়েছে দুটি দেশ। আয়োজক আর্জেন্টিনা ছাড়া প্রত্যেকটি দেশই বাছাই পর্বের বাধা টপকে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।

এই ২৪টি দেশকে ছটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে ৪টি করে দেশ। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষে থাকা দুই দল এবং তৃতীয় হওয়া সেরা চারটি দল যাবে প্রি-কোয়ার্টার ফাইনালে। এখান থেকেই সব খেলা হবে নকআউট পদ্ধিততে। একনজরে দেখে নেওয়া যাক কোন গ্রুপে কোন কোন দেশ আছে।

বিভাগ এ:  আর্জেন্টিনা,  উজবেকিস্তান, নিউজিল্যান্ড ও গুয়াতেমালা।

বিভাগ বি: মার্কিন যুক্তরাষ্ট্র, ইকুয়েডর, স্লোভাকিয়া ও ফিজি।

গ্রুপ সি:  সেনেগাল, জাপান, ইজরায়েল ও কলম্বিয়া।

বিভাগ ডি:  ব্রাজিল, ইতালি, নাইজেরিয়া ও ডমিনিকান রিপাবলিক।

বিভাগ  ই:  উরুগুয়ে, ইরাক, তিউনেশিয়া এবং ইংল্যান্ড।

বিভাগ এফ:  দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, হুন্ডুরাস ও গাম্বিয়া।

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের