বর্ণবৈষম্যের শিকার হওয়া ভিনিসিয়াসের পাশে ফিফা

Share:

নিজস্ব প্রতিনিধি:  তিনি বর্ণবৈষম্যের শিকার হয়েছেন লা-লিগার ম্যাচে। এমনই গুরুতর অভিযোগ এনেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। গত রবিবার লা-লিগার ম্যাচে রিয়াল মুখোমুখি হয়েছিল ভ্যালেন্সিয়ার। সেই ম্যাচেই এই নক্ক্যরজনক ঘটনাটি ঘটে। তারপর লা-লিগার প্রতি নিজের ক্ষোভ উগরে দেন ভিনিসিয়াস।

ভিনিসিয়াস-এর এই ক্ষোভ উগরে দেওয়ার পরই তাঁকে লা-লিগার সভাপতি ক্ষোভ উগরে দেন ভিনিসিয়াসকে নিয়ে। তবে ব্রাজিলিয়ান তারকার পাশে দাঁড়িয়েছেন ফুটবলের সর্বোচ্চ সংস্থার বর্তমান প্রেসিডেন্ট ইয়ান্নি ইনফানতিনো। শুধু তাই নয়,  নিজের দেশের ফুটবলারকে সমর্থন করেছেন ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দ্য সিলভা-ও।

ফিফার সভাপতি ইয়ান্নি ইনফানতিনো এক বিবৃতি দিয়ে জানান, ফিফা ভিনিসিয়াস যে অভিযোগ এনেছে তাঁকে পূর্ণ সমর্থন করছে। ফুটবল মাঠে বা সমাজ বর্ণবৈষম্যবাদীদের কোনও সমর্থন করে না। যে সমস্ত খেলোয়াড় এই ধরণের সমস্যার মধ্যে পড়বে। ফিফা সবসময় তাঁদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে কুণ্ঠা বোধ করবে না।

ফিফার পাশাপাশি ব্রাজিলের প্রেসিডেন্টও ভিনিসিয়াসের ঘটনাটি নিয়ে যাতে ফিফা হস্তক্ষেপ করে গোটা বিষয়টি খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করে সেই অনুরোধ  জানিয়েছেন।

আরও জানতে পড়ুন: মঙ্গলবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে লন্ডন রওনা দিচ্ছেন বিরাটরা

ভিনিসিয়াসের প্রতি সমর্থনের বার্তা জানিয়েছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেও। তিনি বলেন, ভিনিসিয়াস তুমি ভয় পেওনা। এই লড়াইয়ে তুমি একা নও, আমরা সবাই তোমার পাশে আছি।

গত রবিবার লা-লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচেই তাঁকে ঘিরে বর্ণবৈষম্যমূলক আচরণ করা হয় বলে ভিনিসিয়াস অভিযোগ করেন। এবং নিজের সোশ্যাল মিডিয়াতেও তিনি এই ক্ষোভ উগরে দেন। এখন দেখার শেষ এই ঘটনার জল কোথায় গিয়ে দাঁড়ায়।

আগামী ৭ দিনের মধ্যে টাকিতে বেআইনিভাবে নির্মিত হোটেল ভেঙে ফেলার নির্দেশ

আলিপুরদুয়ারে নর্দমার জলে তলিয়ে মৃত্যু শিশুর, পাঁচ ঘণ্টা পর মিলল দেহ

করোনা ভাইরাস ছড়ানোয় অভিযুক্ত চিনের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষকে, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

সকাল-সন্ধ্যায় কখন মিলবে জগন্নাথদেবের দর্শন? প্রকাশ্যে দিঘা মন্দিরের নতুন সময়সূচি

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে অল্লু অর্জুনকে সশরীরে হাজিরার নির্দেশ

হাসপাতাল চত্বরে খালের জল থেকে বস্তাবন্দি বৃদ্ধর দেহ উদ্ধার, আটক ১

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর