মধ্যরাতে ট্রাকে চেপে মুরথাল থেকে আম্বালায় রাহুল গান্ধি, শুনলেন চালকদের সমস্যা

হরিয়ানার মুরথাল (Murthal) থেকে আম্বালা (Ambala) পর্যন্ত যাত্রা করেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাধারণ মানুষের ভিড়ে মিশে যেতে বরাবর পছন্দ করেন তিনি। মানুষের সঙ্গে মেশার জন্য কখনও দোকানে, বাজারে ঢুঁ মারেন। নির্দ্বিধায় হাত এগিয়ে দেন খেটে খাওয়া মানুষের দিকে। তাঁকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে হাত মেলানোর জন্য হুড়োহুড়ি শুরু করে দেন। সেই রাহুল গান্ধি এবার ট্রাকে চেপে চালকের সঙ্গে গল্প করতে করতে হরিয়ানার মুরথাল (Murthal) থেকে আম্বালা (Ambala) পর্যন্ত যাত্রা করলেন। সোমবার গভীর রাতে এই যাত্রা করেন কংগ্রেস নেতা। গোটা যাত্রাপথে ট্রাক চালকদের সমস্যা নিয়ে তিনি আলোচনা করেছেন বলে খবর দলীয় সূত্রে।

কংগ্রেস সূত্রে খবর, সোমবার রাত ১১টা নাগাদ রাহুল গান্ধি হরিয়ানার মুরথালে পৌঁছান। এরপর মুরথাল থেকে মধ্যরাতে অর্থাৎ ১২টা নাগাদ ট্রাকে চড়ে আম্বালায় পৌঁছন। মুরথাল থেকে আম্বালা পর্যন্ত যাত্রাপথে কংগ্রেস নেতা ট্রাক চালকদের সঙ্গে তাদের সমস্যা নিয়ে কথা বলেন। শোনেন তাঁদের অভাব অভিযোগের কথা। কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে, আম্বালায় পৌঁছনোর পর, রাহুল গান্ধি হিমাচল প্রদেশের সিমলার দিকে যান। তবে মধ্যরাতে রাহুলের এই যাত্রা নিয়ে মুখ খোলেনি কংগ্রেস।

উল্লেখ্য দেশের মানুষের সঙ্গে জনসংযোগ করতে ভারত জোড়ো যাত্রা করে কাশ্মীর থ্রকে কন্যাকুমারী পর্যন্ত প্রায় ৪০০০ কিলোমিটার পথ হেঁটেছেন রাহুল গান্ধি। গত এপ্রিল মাসে দিল্লির বাংলা মার্কেট, জামা মসজিদ সংলগ্ন এলাকায় গিয়ে জনসাধারণের সঙ্গে সংযোগ করেন তিনি।

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

বক্রী থেকে মার্গী দশায় শনি, ২৪১ দিন ভাগ্য চমকাবে তিন রাশির জাতকদের

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় নোরা ফতেহিকে তলব দিল্লির আদালতের