জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি ঘোষণা করল নবান্ন

দুপুর ২টোর পরে বন্ধ থাকবে সমস্ত সরকারি দফতর (জরুরি দফতর ছাড়া)।

Share:

নিজস্ব প্রতিনিধি: জামাইষষ্ঠীর দিন অফিস খোলা থাকলে অপূর্ণ থেকে যাবে শ্বশুর বাড়ি ও জামাইদের উৎসব। তাই এই দিনে অর্ধদিবস ছুটি ঘোষণা করল নবান্ন। অবশ্য জরুরি পরিষেবা দফতরের জন্য বরাদ্দ হচ্ছে না ছুটি।

নবান্ন (NABANNA) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, দুপুর ২টোর পরে বন্ধ থাকবে সমস্ত সরকারি দফতর (জরুরি দফতর ছাড়া)। সোমবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছুটি থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতেও।  

উল্লেখ্য, প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিতে জামাইষষ্ঠী পালিত হয়। এই বছর জামাইষষ্ঠী পড়েছে ১৫ মে। বাংলা তারিখ ১০ জ্যৈষ্ঠ। রাত ৩টে ২৮ মিনিটে শুরু তিথি এবং ষষ্ঠী তিথি শেষ ১১ জ্যৈষ্ঠ বিকেল ৫টা ২৬ মিনিটে। এই দিনে মেয়ে ও জামাইয়ের মঙ্গলকামনায় দেবী  ষষ্ঠীর কাছে পুজো দেওয়া হয়।  যুগ যুগ ধরে চলে আসা এই দিন উপলক্ষ্যে বিশেষ উপহার দিল রাজ্য। আর তাতেই আপ্লুত শ্বশুর-শাশুড়ি-মেয়ে-জামাই। বাঙালির পার্বণ বলে কথা। 

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন