রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘শিল্পবন্ধ্যা’ বাংলায় কর্মসংস্থানের লক্ষ্যে বড় শিল্প আনার লক্ষ্যে এগোচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (৭ জুন) নবান্নে দেশের একাধিক শিল্পপতির সঙ্গে বৈঠক করলেন তিনি। প্রথমে বৈঠক করেন লারসেন অ্যান্ড টুব্রো (এল অ্যান্ড টি)-র চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর এস এন সুব্রহ্মণ্যমের সঙ্গে। পরে বৈঠক করেন দেশের শীর্ষ দুগ্ধজাতপণ্য উ‍ৎপাদক সংস্থা আমুলের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা এবং কায়রা ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন তথা আমুল ডেয়ারির কর্ণধার অমিত ব্যাসের সঙ্গে।

এদিন নবান্নে প্রথমে লারসেন অ্যান্ড টুবরোর শীর্ষ কর্তা সুব্রহ্মণমের সঙ্গে প্রায় আধ ঘণ্টা ধরে কথা বলেন শুভেন্দু। শিল্প-পরিকাঠামো থেকে শুরু করে বিনিয়োগ-সহ বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হয় দু’জনের। পরে সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, ‘এই ৩০ মিনিটের আলোচনায় আমরা মূলত পশ্চিমবঙ্গের শিল্পক্ষেত্রকে পুনরুজ্জীবিত করার উপরে জোর দিয়েছি। রাজ্যের তরুণদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে একটি উন্নত শিল্প-পরিকাঠামো গড়ে তোলা, বিনিয়োগ টানা এবং অর্থনৈতিক বিকাশে আরও গতি আনার বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।’

লারসেন অ্যান্ড টুবরোর ম্যানেজিং ডিরেক্টর তথা চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পরে আমুলের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা ও কায়রা ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন তথা আমুল  ডেয়ারির কর্ণধার অমিত ব্যাসের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠক নিয়ে সমাজমাধ্যমে শুভেন্দু লেখেন, ‘আজ নবান্নে গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF) এর সম্মানীয় ম্যানেজিং ডিরেক্টর শ্রী জয়েন মেহতা এবং কায়রা ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন তথা আমুল ডেয়ারির কর্ণধার অমিত ব্যাসের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করলাম। আগামীদিনে পশ্চিমবঙ্গে আমুলের মতো বৃহৎ, স্বনামধন্য সংস্থার বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণ রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং দুগ্ধশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৈঠকে পশ্চিমবঙ্গে সংস্থার সম্প্রসারণ, বিনিয়োগের সম্ভাবনা এবং দুগ্ধ খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ ও আমূলের পারস্পরিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমি আশাবাদী।’

 

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি