খোলা রাস্তায় পিস্তল হাতে মিছিল করে বিতর্কে বাংলাদেশের সাংসদ

আওয়ামী লীগের নেতার এমন কর্মকাণ্ডে শোরগোল পড়ে গিয়েছে সে দেশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একাধারে তিনি শাসকদলের সাংসদ, অন্যদিকে তিনি বাহুবলী। ফলে বাংলাদেশের আইন শৃঙ্খলা তাঁর ‘হাতে’। আর সেই কারণে হাতে পিস্তল নিয়ে মিছিলের একেবারে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) এর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। শাসকদল আওয়ামী লীগের নেতার এমন কর্মকাণ্ডে শোরগোল পড়ে গিয়েছে সে দেশে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার মিছিলের ডাক দিয়েছিল বাংলাদেশের বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ। সেই মিছিলে তাঁকে সামনের সারিতে পিস্তল হাতে দেখা যায়। উল্লেখ্য এই প্রথম নয়, এর আগেও বিতর্কে জড়িয়েছেন মোস্তাফিজুর রহমান চৌধুরী। চট্টগ্রাম-১৬ (বাঁশখালী)র সাংসদের বিরুদ্ধে নির্বাচন কর্তাকে মারধরের অভিযোগ তোলা হয়েছিল। শুধু তাই নয় মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন তিনি।

সোমবার বিক্ষোভ মিছিলের ভিডিও ‘মোস্তাফিজুর রহমান এমপি’ নামের একটি ফেসবুক আইডিতে পোস্ট করা হয়। সেখানে দেখা যায় ব্যানার নিয়ে মিছিল করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর সেই মিছিলের একেবারে সামনের সারিতে রয়েছেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। মিছিল চলাকালীন সবাইকে অবাক করে দিয়ে ব্যাগ থেকে পিস্তল বের করেন তিনি। তড়িঘড়ি মিছিলের সামনে থেকে সাধারণ মানুষ ও গাড়িগুলিকে সরিয়ে দেয় পুলিশ। যদিও কেন তিনি হঠাৎ প্রকাশ্য রাস্তায় পিস্তল বের করেছেন তা নিয়ে মুখ খোলেননি।

লক্ষ্মীবারেও সোনার দামে ওঠাপড়া অব্যহত, জেনে নিন কলকাতায় আজকের দর

পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

আড়াইশো বছরের পুরোনো ইতিহাস, কীভাবে জন্ম নিল নবদ্বীপের শাক্ত রাস?

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

যুদ্ধের খবর করতে গিয়ে প্রাণ গিয়েছিল, মৃত্যুর পর আন্তর্জাতিক সম্মান পেলেন এই সাংবাদিক

সংবিধান দিবসে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক