ব্রিসবেনে দূতাবাস খুলবে ভারত, অস্ট্রেলিয়ায় দাঁড়িয়ে জানালেন প্রধানমন্ত্রী মোদি

মঙ্গলবার অস্ট্রেলিয়ার সিডনিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়ার ব্রিসবেনে (Brisbane) ভারতের দূতাবাস খোলার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। মঙ্গলবার অস্ট্রেলিয়ার সিডনিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী।

মঙ্গলবার অস্ট্রেলিয়ায় সিডনির কুডোস ব্যাঙ্ক অ্যারিনা (Sydney’s Qudos Bank Arena) স্টেডিয়ামে কমিউনিটি কর্মসূচিতে প্রায় ২১ হাজার মানুষের জমায়েতে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, অস্ট্রেলিয়ায় বসবাসকারী অভিবাসী ভারতীয়দের দীর্ঘদিনের দাবি মেনে ব্রিসবেনে ভারতীয় দূতাবাস খোলা হবে। মোদি যখন এই ঘোষণা করেন তখন, মঞ্চে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও (Anthony Albanese)।

নরেন্দ্র মোদি এদিন বলেন, ‘কমিউনিটি কর্মসূচিতে ভারতীয় প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করতে পারা একটি পরম আনন্দের বযাপার। সিডনিতে ‘লিটল ইন্ডিয়া’-এর ভিত্তিপ্রস্তর উন্মোচনে তাঁকে সহযোগিতা করার জন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মোদি। নরেন্দ্র মোদির সফর ঘিরে মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, ‘বছরের শুরুতে ভারতে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলাম। মোদীর সরকারি সফরের আতিথ্যে থাকতে পেরে গর্বিত। ভারত ও অস্ট্রেলিয়া উভয়েই স্থায়ী, নিরাপদ এবং সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গঠনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এই মতাদর্শকে ধরে রাখার ক্ষেত্রে আমাদের উভয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

বিমানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করতেই যাত্রীদের অপমান! স্পাইসজেট কর্মীর মন্তব্যে হইচই, ভাইরাল ভিডিও

জুবিন গর্গের রহস্যমৃত্যু মামলার দ্রুত বিচারের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ গায়কের স্ত্রী গরিমা

ফের কর্মী ছাঁটাই অ্যামাজনে, এক ধাক্কায় চাকরি হারানোর ই-মেল পেলেন ২৫০ জন

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের