সকালের শহরে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে বাস, জখম মেট্রোর ৩ কর্মী

বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ বিবাদী বাগের কাছে এই দুর্ঘটনা ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালে দুর্ঘটনার কবলে সরকারি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ায় জখম হলেন মেট্রো রেলের তিন কর্মী। বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ বিবাদী বাগের কাছে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ যাত্রী নিয়ে শিয়ালদা থেকে ঠাকুর পুকুরের দিকে যাচ্ছিল একটি বাস। সেই যাত্রাপথে বিবাদী বাগের কাছে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। এরপর ফুটপাতে উঠে যায়। বিবাদী বাগের ওই অঞ্চলে দীর্ঘদিন ধরেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলছে। কর্মীদের সরঞ্জাম রাখার জন্য ফুটপাতে তৈরি করা হয়েছে অস্থায়ী ছাউনি। বাসের ধাক্কায় গুঁড়িয়ে যায় সেই ছাউনি। শুধু তাই নয় ফুটপাতে উঠে এসে তিন মেট্রো কর্মীকে ধাক্কা দেয় বাসটি।

অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ব্যাহত হয় যান চলাচল। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটম্নাস্থলে পৌঁছে এলাকা সাফা করে যান চলাচল স্বাভাবিক করে। মেট্রোর ওই তিন কর্মী ছাড়া বাসের মধ্যে থাকা চালক ও যাত্রীদের কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়