Loading live market data...
Loading active stocks...
Connecting...

উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

পাশাপাশি আগামী দিনে যাতে পড়ুয়ারা সফল হন, তার জন্য শুভকামনা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুর ১২টায় সাংবাদিক বৈঠক করে ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এ বছর প্রথম ১০ এর মেধাতালিকায় মোট ৮৭ জন পড়ুয়া জায়গা করে নিয়েছে। পাশ করেছে ৮৯.২৫ শতাংশ ছাত্রছাত্রী। ফল ঘোষণার পর পড়ুয়াদের অভিনন্দন জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পাশাপাশি আগামী দিনে যাতে পড়ুয়ারা সফল হন, তার জন্য শুভকামনা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী।

বুধবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামীর প্রত্যেকটি দিন তোমাদের সাফল্যময় হোক।’

উল্লেখ্য এ বছর উউচমাধ্যমিকে মোট পরীক্ষার্থী ছিল ৮ লাখ ৫২ হাজার ৪৪৪ জন। পরীক্ষায় বসেছিল ৮ লাখ ২৪ হাজার ৮৯১ জন। পাশ করেছেন ৭ লাখ ৩৭ হাজার ৮০৭ জন। উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৯.২৫ শতাংশ। এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের পাশের হার বেশি ছাত্রীদের থেকে। ছাত্রদের পাশের হার ৯১.৮৬ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৭.২৬ শতাংশ। অন্যদিকে পাশের হারে রাজ্যের অন্যান্য জেলার মধ্যে এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা। উচ্চমাধ্যমিকে পাশের হারে দশম স্থানে রয়েছে কলকাতা।

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি