তামিলনাডুতে দুধ সংগ্রহ বন্ধ করুক আমূল, শাহকে চিঠি স্ট্যালিনের

‘আমূল’ নিয়ে বিরোধী রাজ্যগুলিতে যেভাবে প্রতিবাদ শুরু হয়েছে তাতে সিঁদূরে মেঘ দেখছেন বিজেপি নেতারা।

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: কর্নাটকের বিধানসভা ভোটের আগেই বহিরাগত ‘আমূল’ বনাম স্থানীয় ‘নন্দিনী’ নিয়ে রাজনীতির পারদ চরমে উঠেছিল। ওই বিতর্কের মূল্য চোকাতে হয়েছিল বিজেপিকে। এবার গুজরাতি সংস্থা ‘আমূল’ এর আগ্রাসনের বিরুদ্ধে সরব হলেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। স্থানীয় দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা ‘আভিন’কে বাঁচাতে বৃহস্পতিবার আসরে নেমেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে আর্জি জানিয়েছেন, আমূল যেন তামিলনাডুতে দুগ্ধ ব্যবসায়ীদের কাছে দুধ সংগ্রহ না করে সে বিষয়ে নির্দেশ দিন।। ‘আমূল’ নিয়ে বিরোধী রাজ্যগুলিতে যেভাবে প্রতিবাদ শুরু হয়েছে তাতে সিঁদূরে মেঘ দেখছেন বিজেপি নেতারা।

তামিলনাডুর নিজস্ব ব্র্যান্ড হিসেবে পরিচিত ‘আভিন’ এর ব্যবসায় ভাগ বসাতে সম্প্রতি কৃষ্ণাগিরি জেলায় নয়া কারখানা খুলেছে গুজরাতি সংস্থা ‘আমূল।’ কৃষ্ণাগিরি, ধরমপুরী, ভেলোর, রানিপেট, তিরুপাথুর, কাঞ্চিপুরম ও তিরুভাল্লুর জেলায় ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনস এবং স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে দুধ সংগ্রহ করে ‘বেওসা’ ফেঁদে বসেছে। ফলে ওই সব এলাকার দুগ্ধচাষিরা ‘আভিন’ এর পরিবর্তে গুজরাতি সংস্থা ‘আমূল’-এ দুধ সরবরাহ শুরু করেছেন।

আর তাতেই ক্ষুব্ধ তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ‘আমূল’-এর পদক্ষেপ নিয়ে সরাসরি কেন্দ্রীয় সমবায়মন্ত্রী অমিত শাহের কাছে নালিশ ঠুকেছেন তিনি। তাঁর বক্তব্য, এতদিন বিভিন্ন রাজ্যে স্থানীয় সমবায়গুলিই দুধের ব্যবসা পরিচালনা করতেন। কিন্তু ‘আমূল’ সেই নীতি লঙ্ঘন করে তামিলনাডুতে ঢুকে ব্যবসা শুরু করেছে। এটা অবৈধ অনুপ্রবেশ ছাড়া আর কিছু নয়। এলাকাভিত্তিক দুগ্ধ সংগ্রহের নীতি লঙ্ঘন করে আমূল অস্বাস্থ্যকর প্রতিযোগিতার আবহ তৈরি করেছে। তামিলনাডুর নিজস্ব ব্র্যান্ড ‘আভিন’কে বাঁচাতে ‘আমূল’-কে কাঁচা দুধ সংগ্রহ বন্ধের নির্দেশ দেওয়া হোক।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি