IPL-2023: ধারাবাহিক ছন্দে থাকা হার্দিকদের হারানোর স্বপ্ন দেখছে মুম্বই ইন্ডিয়ান্স

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৩-এর আইপিএল-এর আসরে শুক্রবার কোয়ালিফাই-২-এর ম্যাচ অনুষ্ঠিত হবে। যে ম্যাচে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স খেলবে হার্দিক পাণ্ডিয়ার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। চলতি আইপিএল-এ গ্রুপ লিগে ধারাবাহিক ছন্দে থাকা হার্দিকরা প্লে-অফের প্রথম ম্যাচে চেন্নাই-র কাছে নাস্তানাবুদ হয়ে পরাজয় শিকার করেছে। সেই হার্দিকদের হারিয়েই চলতি আইপিএল-এর ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছে পাঁচবারের ট্রফি জয়ী দল মুম্বই।

শুক্রবার এই ম্যাচের আগে রোহিত শর্মার মুম্বই প্লে-অফের প্রথম ম্যাচে ক্রুণাল পাণ্ডিয়ার লখনউ সুপার জায়ান্টকে ১৫ রানে পরাজিত করে। সেই আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়েই রোহিতরা নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হার্দিকদের হারাতে বদ্ধ পরিকর।

শুক্রবারের হাইভোল্টেজ ম্যাচের আগে যদি দুই দলের শক্তি বিচারের নিরিখে মুম্বই কিছুটা হলেও ব্যাকফুটে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাঁদের মতে, শুক্রবার গুজরাট দল প্রাথমিকভাবে এগিয়ে থাকবে এই কারণে যে, তারা ঘরের মাঠে ম্যাচটি খেলবে, তাই ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধা পাবেন হার্দিকরা।

এবার ব্যাটিং লাইন আপের দিকে যদি তাকানো যায়, তাহলে হার্দিকরা যেমন ভরসা করবেন শুভমন গিল, ডেভিড মিলার, রাউল টেউটিয়া, বিজয় শঙ্করদের ওপর, তেমনি রোহিতের দলে ব্যাটিং লাইন আপে ভরসা দেওয়ার মতো ব্যাটারের খুব অভাব রয়েছে। কেননা, রোহিত নিজে একেবারেই ছন্দে নেই। সেই কারণে তিনজন ব্যাটারের ওপর সবকিছু নির্ভর করছে। তাঁরা হলেন, সূর্যকুমার যাদব, ক্যামরন গ্রিন ও ইষাণ কিষাণ। কাজেই ব্যাটিং-এর দিক থেকে হার্দিকরা অবশ্যই এগিয়ে থাকবেন বলেই মত বিশেষজ্ঞদের।

যদি বোলিং লাইনআপের দিকে তাকানো যায়, তাহলে হার্দিকরা যেমন ভরসা করবেন মহম্মদ সামি, রশিদ খান, মোহিত শর্মাদের ওপর ঠিক তেমনি আকাশ মাধওয়াল, ক্যামরন গ্রিন এবং পীযূশ চাওলার ওপর। তবে বোলিং-এর দিক থেকে হার্দিক এবং রোহিতের দল দাঁড়িপাল্লায় সমান-সমান বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, গুজরাট দলে যেমন শামি, মোহিত, রশিদরা আছেন, তেমনই মুম্বই-য়ে আছেন আকাশ মাধওয়াল, পীযূশ চাওলা ও গ্রিন। তবে শুক্রবারে বল হাতে দুই দলের মধ্যে যে লড়াই হবে মূলত মোহিত শর্মা বনাম আকাশ মাধওয়াল।

এখন দেখা যাক শেষ পর্যন্ত শুক্রবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চলতি আইপিএল-এর কোয়ালিফাই-২এর ম্যাচে শেষ হাসি কে হাসেন হার্দিক না রোহিত তা সময়ই বলবে।

আর  যদি বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যায়, তাহলে টেবিলের পয়েন্টের শীর্ষে থাকার কারণে, হার্দিকরাই পেয়ে যাবেন ফাইনালে খেলার ছাড়পত্র।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা