শুক্রবার রাতে নির্বাচনী জনসভায় যোগ দিতে কলকাতায় এলেন নরেন্দ্র মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা বিমানবন্দর: বৃহস্পতিবার রাতে কলকাতায় এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন রাত পোনে দশটা নাগাদ কলকাতা বিমানবন্দরে(Kolkata Airport) এসে পৌঁছান নরেন্দ্র মোদি। এরপর সেখান থেকে প্রধানমন্ত্রীর কনভয় রওনা দেয় রাজভবনের(Rajbhavan) উদ্দেশ্যে। বৃহস্পতিবার রাজভবনে রাত্রি বাস করবেন রাজ ভবনে। শুক্রবার বর্ধমান জেলা সহ রাজ্যে তিনটি জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর সেখান থেকে তিনি পরবর্তী নির্বাচনী জনসভার উদ্দেশ্যে অন্য রাজ্যে পাড়ি দেবেন। এদিন প্রধানমন্ত্রীর শহরে আগমন এবং রাজভবনে রাত্রি বাসের দরুণ পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়।

কলকাতা বিমানবন্দরেও প্রধানমন্ত্রী(PM) আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। রাজভবনে প্রধানমন্ত্রীর রাত্রি বাসের দরুন কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। গোটা রাজভবনের ভেতরে জোরালো আলোর ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে শুক্রবার সকালে প্রধানমন্ত্রী যদি রাজভবনের বাগানের অন্দরে প্রধানমন্ত্রী প্রাতঃভ্রমণ করেন, সেক্ষেত্রে কাক ভোর থেকেই কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। এদিকে প্রধানমন্ত্রী শহরে পা দেওয়ার আগে রাজভবনে এক মহিলা কর্মী রাজ্যপালের(Govonor) বিরুদ্ধে শ্লীলতা হানির অভিযোগ আনেন। যাকে কেন্দ্র করেই ইতিমধ্যেই রাজ্যের প্রশাসনিক মহলে দেখা দিয়েছে চরম চাঞ্চল্য। যে রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Narendra Modi) রাত্রি বাস করবেন, সেখানে এই ধরনের শ্লীলতাহানির অভিযোগ।

যদিও রাজ্যপাল রাজভবন থেকে বিবৃতি দিয়ে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। রাজ্যপাল তার বিবৃতিতে দাবি করেছেন, তিনি এই অভিযোগের কাছে মাথা নত করবেন না। তিনি ভয় পাবেন না। তিনি দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে যে ভূমিকা গ্রহণ করছেন তাকে থামানো যাবে না। সত্যের জয় হবেই। তাকে কুৎসা করে যদি নির্বাচনী ফায়দা কেউ নিতে চায় ভগবান তাদের মঙ্গল করুক বলে মন্তব্য করেন রাজ্যপাল।

​’মেয়েকে কোলে নিতেও পারছি না’, ‘পেড্ডি’র জন্য প্রচণ্ড শারীরিক কষ্টে ভুগছেন রামচরণ

বুকে-পিঠে আঘাত, হালিশহরে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী

হর্ষ দুবের পরিবর্তে ভারত-এ দলে সুযোগ পেলেন KKR-এর অলরাউন্ডার

ইবোলা আতঙ্কে আফ্রিকার সঙ্গে বৈঠক বাতিল করল ভারত

উত্তরাখণ্ডে দাবানলে ব্যাহত চারধাম যাত্রা, আগুন ছড়াল গ্রামে, মৃত ২

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

আচমকাই বন্ধ রবীন্দ্র সরোবর স্টেডিয়াম! বিপাকে সাদার্ন সমিতি

সোশ্যাল মিডিয়ায় বডি শেমিংয়ের শিকার সারা, শচিন-কন্যার চোখে কারা অপরাধী?

আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

‘পরিশুদ্ধ পানীয় জল-নিকাশি-নাগরিক পরিষেবার দিকে নজর দিতে হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

তৃণমূল নেতার বাড়ির পাশে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ব্যাপক শোরগোল গোঘাটে

পাথর শিল্পাঞ্চল সিন্ডিকেট থেকে রোজ ২ কোটি মারত তৃণমূল, বিস্ফোরক বিজেপি বিধায়ক

অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে খতম পুলওয়ামা হামলার অন্যতম মূলচক্রী