প্রকাশিত হলো জয়েন্ট এন্ট্রান্সের ফল

প্রথম হয়েছেন মহম্মদ সাহিল আফতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত হলো জয়েন্ট এন্ট্রান্সের ফল। বিকেল ৪টা থেকে ওয়েবসাইটে গিয়ে দেখা যাবে ফলাফল। উল্লেখ্য, ২৬ দিনের মাথায় প্রকাশিত হলো ফলাফল। প্রথম হয়েছেন মহম্মদ সাহিল আখতার। দ্বিতীয় স্থান অর্জন করেন সোহম দাস। উল্লেখ্য, প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী ডিপিএস রুবি পার্কের ছাত্র। 

শুক্রবার সাংবাদিক বৈঠক করেন জয়েন্ট এন্ট্রান্স (JEE) বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। জানানো হয়, এই বছর পরীক্ষার্থী ১ লক্ষ ২৪ হাজার ৯১৬ জন। তার মধ্যে পরীক্ষা দিয়েছিলেন ৯৭ হাজার ৯২৪ জন। গত বছর মোট পরীক্ষার্থী ছিলেন ১ লক্ষ ১ হাজার ৪১৩ জন।

তৃতীয় স্থানাধিকারীর নাম সারা মুখোপাধ্যায় (বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের)। চতুর্থ স্থানাধিকারী সৌহার্দ্য দণ্ডপাট (মেদিনীপুর কলেজিয়েট স্কুল)। পঞ্চম স্থান অর্জন করেছেন অয়ন গোস্বামী (দুর্গাপুর-হেমশীলা মডেল স্কুল) এবং ষষ্ঠ স্থান অর্জন করেছেন অরিত্র অম্বুধ দত্ত (সোদপুর নারায়ণা বিদ্যালয়)। সপ্তম স্থান অর্জন করেছেন কিন্তন সিনহা (রাজস্থান-মা ভারতী স্কুল), অষ্টম স্থান অর্জন করেছেন সাগ্নিক নন্দী (বাঁকুড়া জেলা স্কুল), নবম স্থান করেছেন রক্তিম কুণ্ডু (রাজস্থান- দিশা দিলহি পাবলিক স্কুল), দশম স্থান অর্জন করেছেন শ্রীরাজ চন্দ্র (কাটোয়া হোলি অ্যাঞ্জেল স্কুল)। 

বোর্ড সূত্রে খবর, এই বছর পরীক্ষা নেওয়ার জন্য সেন্টার ছিল ৩০৬টি। উল্লেখ্য, উচ্চ মাধ্যমিক বোর্ড থেকে সফল হয়েছেন মধ্যে ৫১ হাজার ৩৪৫ জন।   রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ে সিট রয়েছে প্রায় ৩৪ হাজার। 

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত